1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সব গণপরিবহনে বাধ্যতামূলক হচ্ছে জিপিএস, কার্যকর ১ আগস্ট থেকে বিশ্বকাপে ১৩ হাজার সমর্থকের ওপর নিষেধাজ্ঞার অনুরোধ যুক্তরাষ্ট্রের কাছে আর্জেন্টিনার বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ল জার্মানি জুনের প্রথম ১৩ দিনে দেশে এলো ১৩৬ কোটি ডলারের বেশি রেমিট্যান্স মোহাম্মদপুরে ৯ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু আজ রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের যুবকের মৃত্যুর দাবি পরিবারের যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়ায় ১৪ দফা, স্বাক্ষর হতে পারে শুক্রবার যুদ্ধবিরতির আশায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, মার্চের পর সর্বনিম্নে ব্রেন্ট ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প সিদ্ধেশ্বরীতে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৪০ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

“সময়ের অঙ্গীকার কন্যাশিশুর অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় কন্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায়,(৪ অক্টোবর) মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেম এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নূরুল হুদা, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাসিন সংস্থার নির্বাহী পরিচালক ও নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, ব্লাষ্টের সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী,
এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি ইয়াছিন কলেজের শিক্ষার্থী সাম্মি আক্তার প্রমূখ।

এসময় বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ ও ছোট কন্যাশিশুরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT