1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের রামিসা হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত বিচারের দাবি জানালেন জামায়াত আমির রামিসা হত্যাকাণ্ডে নতুন মোড়, স্বামীকে পালাতে সাহায্য করতে দরজা খোলেননি স্ত্রী—পুলিশের দাবি “আওয়ামী লীগ সেদিনই ফিরে এসেছে”—মাহফুজ আলমের ফেসবুক পোস্টে রাজনৈতিক আলোচনা

ফরিদপুরে চাকুরী প্রত্যাশী যুব প্রজন্মের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৮৯ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

সরকারী চাকুরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ করার দাবিতে ফরিদপুরে চাকুরি প্রত্যাশী যুব প্রজন্মের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী অবিলম্বে চাকুরীতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরণ ও বৈষম্যমূলক ব্যাকডেট পদ্ধতির প্রতিবাদে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের দাবিতে চাকুরি প্রত্যাশী যুব প্রজন্ম ফরিদপুর এর ব্যানারে সংগঠনের সভাপতি মোঃ খোকন হোসেন এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় চাকুরি প্রত্যাশী ছাত্র মোঃ সজিব বিশ্বাস, আরিফ মন্ডল, মোঃ মুরাদ হোসেন, সুবর্ণা আক্তার, সাদিয়া আক্তার, তন্ময় মন্ডল, মোঃ আজাদুর রহমান, সুজন বিশ্বাস, গোবিন্দ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় মানববন্ধনে চাকুরী প্রত্যাশী শিক্ষার্থীরা বিগত ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবি জানান। তারা কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে সরকারের চাকুরিতে প্রবেশে যে ব্যাকডেট ব্যাবস্থা চালু করে কতিপয় শিক্ষার্থীদের সুবিধা দিচ্ছে তার বিরোধীতা করেন। এছাড়াও তারা পৃথিবীর বিভিন্ন দেশে চাকুরিতে প্রবেশের যে বয়স সীমা তার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে এই সীমা ৩৫ করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT