1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অনিয়মের অভিযোগ নিষ্পত্তি গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াতের ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু, জেলা প্রশাসনের শোক ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ জন আটক, ভ্রাম্যমাণ আদালতের সাজা ফরিদপুর ডিবির সদর জোনের ওসি প্রত্যাহার, পুলিশ লাইন্সে সংযুক্তির নির্দেশ অপপ্রচার ও অস্থিতিশীলতার প্রতিবাদে ফরিদপুরে যুবদলের মিছিল-সমাবেশ হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি

ফরিদপুরে কুমার নদের কচুরিপানা অপসারণ কর্মসূচীর উদ্ধোধন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২০২ Time View

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং ফরিদপুর জেলা পরিষদ, ফরিদপুর পৌরসভা ও উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় শনিবার সকাল সাতটায় ও অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবীরের সভাপতিত্বে স্থানীয় বির্সজন ঘাটে ফরিদপুরের কুমার নদের কচুরিপানা অপসারণ কর্মসূচীর উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম (সেবা) অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন,

 

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজ এর অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, বি এন সি সি, রোভার স্কাউট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এনজিও ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন ফরিদপুর শহরকে নান্দনিক সাজে সজ্জিত করার লক্ষ্যে কুমার নদ পরিস্কার পরিচ্ছন্ন করা অপরিহার্য হয়ে পড়েছে। বর্তমান সরকারের আমলে ফরিদপুরের অবকাঠামোগত উন্নয়নসহ অন্যান্য খাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। এরই ধারাবাহিকতায় কুমার নদের কচুরিপানা অপসারণ করে মৎস্যচাষ সহ নান্দনিক সাজে সজ্জিত করা হবে। উল্লেখ, কুমার নদের ১০ টি পয়েন্টে কচুরিপানা অপসারণ কর্মসূচি চলমান রয়েছে। এতে জেলেরা ছাড়াও স্থানীয় লোকজন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাতে অংশগ্রহণ করছে। এদিকে এ আয়োজনকে সফল করার জন্য শহরের বড় বিসর্জন ঘাট সংলগ্ন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান করে বিভিন্ন সংগঠনের শিল্পীরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT