1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১০৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে হাম (মিজলস) পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় জেলার দুটি হাসপাতালে নতুন করে ৪৩ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে ২৮ জুন সকাল পর্যন্ত জেলায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১১৯ জনে।

রোববার (২৮ জুন) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ৮ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ৭৩ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৩ জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ জন ভর্তি আছেন।

একই সময়ে চিকিৎসা শেষে ৪৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে ৮ জন এবং মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪০ জন রোগী বাড়ি ফিরেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জেলায় হামজনিত কারণে ২১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ফরিদপুর জেলার বাসিন্দা ৩২ জন এবং অন্য জেলার ২১ জন রয়েছেন। পরীক্ষায় ১০ জনের নমুনায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা প্রদান, আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT