1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

ফরিদপুরে উচ্ছেদ অভিযানে সওজের ৩১ শতাংশ সরকারি জমি উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১০৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের তেতুলতলা এলাকায় পরিচালিত মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় ৩১ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, উদ্ধার হওয়া জমির বর্তমান বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।

প্রশাসন সূত্রে জানা যায়, গঙ্গাবর্দী মৌজার সওজের অধিগ্রহণকৃত ও রেকর্ডভুক্ত জমিতে অনুমোদন ছাড়াই মাটি ভরাট করে সেমিপাকা মার্কেট নির্মাণ করা হয়েছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে একাধিকবার নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি।

পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়। অভিযানের সময় উদ্ধার হওয়া নির্মাণসামগ্রী প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

উচ্ছেদ কার্যক্রমে কোতোয়ালি থানা পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। পাশাপাশি সওজের কর্মকর্তারা জমির সীমানা নির্ধারণ এবং অভিযান পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধ দখল প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT