1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই থাকবে, দাবি গালিবফের আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ নেতা আটকের পর মুচলেকায় মুক্তি, বিএনপি নেতাদের দাবিতে আলোচনা বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ নিল মালয়েশিয়া তদন্তের পর সাদুল্লাপুরে বিতর্কিত জমি সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত

ফরিদপুরে আড়ং এর আউটলেট উদ্বোধন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম।Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২০৫ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

ফরিদপুরে উদ্বোধন হয়ে গেলো দেশের বৃহত্তম লাইফস্টাইল আড়ং এর ২৬তম আউটলেট। আজ সকাল সাড়ে দশটায় প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয় । অত্যাধুনিক নির্মাণশৈলীর ১২,৫০০ বর্গফুটের দুই তলা বিশিষ্ট আউটলেটে পোশাক, বাড়ির সাজসজ্জা, গহনাসহ আড়ং এর সাব ব্র্যান্ড ভাগা, তাগা ম্যান, এবং আর্থ এর পণ্যগুলো পাওয়া যাবে।

আড়ং-এর চিফ অপারেটিং অফিসার, মোহাম্মদ আশরাফুল আলম আউটলেটটির উদ্বোধন কে এসময় আড়ং ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। “ফরিদপুর বাংলাদেশের দ্রুত উন্নয়ন জেলাগুলির মধ্যে একটি হতে চলেছে, এবং আড়ং ও আড়ং এর তিনটি সাব-ব্র্যান্ড সহ এই প্রাণ ফরিদপুর জেলায় আসতে পেরে আমরা সত্যিই আনন্দিত, ” – মন্তব্য করেন চিফ অপারেটিং অফিস মোহাম্মদ আশরাফুল আলম।

গ্রাহকরা আড়ং ফরিদপুর আউটলেটে সীমিত সময়ের জন্য ৫০০০ টাকা বা তার বেশি কেনাকাটা ক ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর সদস্য হতে পারবেন এবং সারা বছর ব্যাপী বিশেষ সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। তাছাড়া ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড-এর অন্তর্ভুক্ত সদস্যরা প্রতিটি কেনাকাটায় তিনও পয়েন্ট অর্জন করতে পারবেন ৯ই ডিসেম্বর পর্যন্ত!

আড়ং বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর একটি সামাজিক উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT