1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই থাকবে, দাবি গালিবফের আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ নেতা আটকের পর মুচলেকায় মুক্তি, বিএনপি নেতাদের দাবিতে আলোচনা বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ নিল মালয়েশিয়া তদন্তের পর সাদুল্লাপুরে বিতর্কিত জমি সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত

ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গন এ আট শহীদ সাধুর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৪৭ Time View
 ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গন এ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনী কর্তৃক ‌ বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার ‌ আট সাধু স্মরণে আজ সকালে এক আলোচনা সভা, পুষ্পার্ঘ অর্পণ, ও পরবর্তীতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
শহীদ কর্নেল তাহের স্মৃতি মঞ্চের সভাপতি ও জাসদ বাংলাদেশের সভাপতি আশরাফ উদ্দিন তারার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি বীর মু
ক্তিযোদ্ধা ও সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ বাবুল,১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান সাজ্জাদুল হক সাজ্জাদ, শ্রীধাম শ্রীঅঙ্গন এর সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী, নারী মুক্তিযোদ্ধা মায়া রানী সাহা ‌ও‌ মনোয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা একেএম আবু ইউসুফ পাখি। অনুষ্ঠানে বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধে শ্রীধাম শ্রীঅঙ্গন সাধুরা দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন তাহা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিনে সাধুদের আত্মত্যাগের কথা দেশের মানুষ মনে রাখবে। এই অনুষ্ঠানটি রাষ্ট্রীয়ভাবে এবং সরকারি ভাবে পালন করার জন্য তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে সাধুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ স্যালুট প্রদান করা হয়।
পরিশেষে তাদের আত্মার সদগতি কামনা করে বিশেষ প্রার্থনা ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীধাম শ্রীঅঙ্গন এর সাধু কিঙ্কর বন্ধু ব্রহ্মচারী, জাসদ ফরিদপুরের সাধারণ সম্পাদক ইয়াহিয়া মিলন, সঞ্জয় চৌধুরী, মোঃ বাদল শেখ, অটল চক্রবর্তী, দুর্জয় সেন, দিলীপ শিকদার গজেন্দ্রনাথ সাহা, কামরুজ্জামান সুমন, হাকিমুদ্দিন নয়ন, মামুন উদ্দিন হৃদয়, সুবল কুমার মজুমদার, ঊষা রানী মজুমদার, লিপা রানী মজুমদার, শহিদুল ইসলাম ঝরু প্রমূখ।
(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT