1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অনিয়মের অভিযোগ নিষ্পত্তি গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াতের ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু, জেলা প্রশাসনের শোক ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ জন আটক, ভ্রাম্যমাণ আদালতের সাজা ফরিদপুর ডিবির সদর জোনের ওসি প্রত্যাহার, পুলিশ লাইন্সে সংযুক্তির নির্দেশ অপপ্রচার ও অস্থিতিশীলতার প্রতিবাদে ফরিদপুরে যুবদলের মিছিল-সমাবেশ হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি

পৃথিবীকে বাঁচাতে ‘ব্রহ্মাস্ত্র’ হাতে রণবীর, যে চরিত্রে থাকবেন শাহরুখ

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২৭২ Time View

দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার ট্রেইলার। ভিএফএক্স আর অ্যাকশনে ভরা ট্রেইলার দেখে এরই মধ্যে অন্তর্জালে চলছে নানা আলোচনা। এই প্রথম রণবীর-আলিয়া পর্দায় জুটি হলেন।

বিনোদনভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমায় রণবীর কাপুরের চরিত্রের নাম শিব, যিনি পৃথিবীকে রক্ষা করতে চান। সঙ্গী আলিয়া ভাট।

তিন মিনিটের ট্রেইলারে যতটা না অভিনয় দেখা গেছে, তার চেয়ে বেশি ভিএফএক্স শট। মনে হচ্ছে, এটাই বলিউডের বড় ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার।

ট্রেইলারে দেখা গেছে, শিবের (রণবীর কাপুর) সঙ্গে দেখা ইশার (আলিয়া ভাট)। দ্রুতই শিব বুঝতে পারলেন, ব্রহ্মাস্ত্র পাওয়ার জন্য প্রাচীন বাহিনী যুদ্ধে লিপ্ত হচ্ছে। আমরা সেখানে দুজন ভালো মানুষকেও দেখতে পাই, তিনি অমিতাভ বচ্চন ও নাগার্জুন। সিনেমার খলচরিত্রে মৌনী রায় (জুনুন)। অন্ধকার শক্তিকে রুখতে পরে শিব হাতে অস্ত্র তুলে নেয় এবং পৃথিবীকে রক্ষা করে।

এর আগে পরিচালক অয়ন মুখার্জি জানিয়েছিলেন, সিনেমাটিতে বিশেষ দৃশ্যে হাজির হবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ট্রেইলারে শাহরুখ খানকে দেখা গেছে। তিনি বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন।

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে এ বছরের ৯ সেপ্টেম্বর। এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধলেন অফ-স্ক্রিন কাপল রণবীর-আলিয়া। এটি ট্রিলজির প্রথম পর্ব।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT