1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দ্বিপাক্ষিক ও জাতিসংঘ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা: পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে ফরাসি রাষ্ট্রদূত সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বৃদ্ধি ১৩৭.৭৮ শতাংশ, বাহিনীপ্রধানদের ১ লাখ ৭২ হাজার টাকা সাদিক কায়েমের বাড়িতে আগুনের ঘটনায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নিন্দা গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৩ জনের, চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়াল ৫১৬ সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিলেও ভিত্তি স্পষ্ট করার তাগিদ, সংলাপের আগে মাঠে সক্রিয় দলগুলো ইরানে নতুন হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল, উদ্বেগে ক্ষেপণাস্ত্র পুনর্গঠন ও ভূগর্ভস্থ কাজ ঢাকাসহ ১২ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাড়িতে অগ্নিসংযোগ

পাকিস্তানের মানবাধিকার কর্মী মাজারি গ্রেফতার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩৬২ Time View

পাকিস্তানের মানবাধিকার কর্মী ও আইনজীবী ইমান জয়নাব মাজারি গ্রেফতার করেছে ইসলামাবাদ পুলিশ।

রোববার সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করার কিচ্ছুক্ষণ পর অজ্ঞাত ব্যক্তিরা ইমান মাজারির বাড়িতে প্রবেশ করে বলে জানা যায়। খবর ডনের।

ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইমান মাজারিকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজনকে তদন্তের জন্য খুজছিল পুলিশ। আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে।

কোন মামলায় মানবাধিকার আইনজীবী ইমান জয়নাব কে গ্রেফতার করা হয়েছে তা এখনো সুনির্দিষ্ট করে জানায়নি পুলিশ।

 

এর আগে রোববার ভোরে ইমান মাজারি সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করেন। তিনি লেখেন, অজানা ব্যক্তিরা আমার বাড়ির ক্যামেরা ভেঙে গেট পেরিয়ে বাসায় ঢোকার চেষ্টা করছে।

এর প্রায় এক ঘণ্টা পরে, তার মা, সাবেক পিটিআই নেতা শিরিন মাজারি, পোস্ট করেছেন যে, সাদা পোশাক পড়া কয়েকজন পুরুষ এবং কয়েকজন নারী আমাদের দরজা ভেঙে আমার মেয়েকে নিয়ে গেছে।

তিনি আরও লেখেন, আমি তাদের জিজ্ঞেস করেছিলাম আমার মেয়েকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। তারা পুরো বাড়ি তছনছ করেছে। তারা আমার মেয়েকে ঘুমের পোশাক পরা অবস্থায় নিয়ে গেছে। কাপড় পাল্টানোর সময় পর্যন্ত দেয়নি। তারা তাকে টেনে নিয়ে গিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT