1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই থাকবে, দাবি গালিবফের আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ নেতা আটকের পর মুচলেকায় মুক্তি, বিএনপি নেতাদের দাবিতে আলোচনা বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ নিল মালয়েশিয়া তদন্তের পর সাদুল্লাপুরে বিতর্কিত জমি সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত

পরিচিত মানুষ মিথ্যা বললে অনেক কষ্ট লাগে: পরীমনি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৬ Time View

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি নানা কারণে সব সময় আলোচনায় থাকেন। সদ্যই অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনের ইতি টেনেছেন এই অভিনেত্রী। সামাজিকমাধ্যমে নতুন আলোচনায় এসেছেন তিনি।

ব্যক্তিগত জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে পরীকে ঘিরে সমালোচনরও যেন শেষ নেই। সামাজিকমাধ্যমে প্রায় সময়েই কটাক্ষের শিকারও হতে হয় তাকে। বিষয়গুলোকে কিভাবে দেখেন এই অভিনেত্রী?

পরী আরও বলেন, ‘অপরিচিত মানুষ যদি কখনো আমাকে নিয়ে কিছু বলে সেটা অনেক বেশি কষ্ট দেয় না। যখন পরিচিত মানুষেরা ভিত্তিহীন কিংবা মিথ্যা কথা বলে, তখন অনেক কষ্ট লাগে। যে মানুষটি জেনেশুনে বলে তাতে খারাপ লাগে। দূরের মানুষ হলে গায়ে লাগে না।’

সম্প্রতি পরীমনিকে প্রশ্ন করা হয় নারী-পুরুষ কিসে আটকায়? জবাবে তিনি বলেন, ‘প্রত্যেকটা জীবন শুধু মায়ায় আটকায়। কাজ-সংসার সেটা যেটাই হোক না কেন সেখানে মায়া-ভালোবাসা থাকতে হয়। যেখানে মায়া নেই সেখানে আপনি কখনো থাকতে পারবেন না। প্রতিটি বিষয়কে ভালোবাসতে হবে।’

এদিকে সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘জীবনের জন্য আমি একমাত্র জিনিস চাই, এটা আমাকে আমার ছেলের পাশে থাকতে এবং তাকে বড় হতে দেখতে দেয়।’

সম্প্রতি পরীমণি অভিনীত ওটিটিতে মুক্তি পেয়েছে ‘পাফ ড্যাডি’ নামের একটি ওয়েব ফিল্ম। এতে টিনা চরিত্রে অভিনয় করেছেন তিনি। খুব শীঘ্রই আরও বেশ কিছু সিনেমায় দেখা যাবে তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT