1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আমি কমিশনারের ভাগ্নে’: ভাঙ্গায় থানার সামনে যুবকের তাণ্ডব ও গুলিবর্ষণ ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক টাকায় শিক্ষার উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির নতুন স্থায়ী কমিটির শ্রদ্ধা বিআরটিসির পিংক মহিলা বাস সার্ভিস উদ্বোধন: রুট ও যাতায়াত তথ্য ইনস্টাগ্রামে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’র ঝড় উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি! দুবাইয়ে ১ হাজার বাংলাদেশি ট্যাক্সিচালক নিয়োগ র‍্যাব বিলুপ্তির চূড়ান্ত অনুমোদন: আসছে নতুন বাহিনী ‘এসআরবি’ দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১০৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গলায় ফাঁস দিয়ে আব্দুল কারিম মুন্সী (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার চরযশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কারিম মুন্সী ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত জালাল মুন্সীর ছেলে। তিনি আলগাদিয়া গ্রামের বাসিন্দা ওমর আলী শেখের সাবেক জামাতা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক সমস্যার কারণে সম্প্রতি তার দাম্পত্য জীবনের অবসান ঘটে। এরপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের ধারণা, পারিবারিক অশান্তি ও ব্যক্তিগত নানা সমস্যার কারণে হতাশ হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

জানা গেছে, ঘটনার রাতে আব্দুল কারিম আলগাদিয়া গ্রামে এসে তার সাবেক শ্বশুরের বাড়ির সিঁড়িঘরের চালার সঙ্গে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেন। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নগরকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।

নগরকান্দা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT