1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের নতুন সম্ভাবনা শরণখোলায় আগুনে ভস্মীভূত ৫ দোকান, লাখ টাকার ক্ষয়ক্ষতি বন্ধুদের সঙ্গে পাহাড় ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন যুবক স্বাস্থ্যসেবার উন্নয়নে দেশে আরও ৭-৮টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুরে জনসচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ফরিদপুরে হামের প্রকোপ কমছে না, ছয় মাসে আক্রান্ত ২ হাজার ৪২২ জন নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত টোকিওতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান

দর্শকদের নাচানাচি, ভেঙে পড়ল স্টেডিয়াম

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২২৩ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

গ্যালারিতে বসে ফুটবল খেলোয়াড়দের অনুশীলন দেখছিলেন হাজার হাজার দর্শক। এ সময়ই ভেঙে পড়ল গ্যালারির একটি অংশ। যে ঘটনায় ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

গত ৩০ সেপ্টেম্বর লাতিন আমেরিকার দেশ চিলির স্টেডিয়াম সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তালে এ ঘটনা ঘটে।

কোলো-কোলো ক্লাবের উন্মুক্ত ট্রেনিং সেশন দেখতেই নাকি শুক্রবার হাজির হয়েছিলেন হাজার হাজার সমর্থক।  ক্লাব সঙ্গীত গেয়ে আর স্লোগানে তারা মুখরিত করে রেখেছিলেন গোটা স্টেডিয়াম।

প্রিয় দলের অনুশীলন ভালো করে দেখতে বসার জায়গার পেছনে পিলারে উঠে পড়েন অনেকে। তাদের কেউ কেউ নাচানাচি ও উল্লাস করছিলেন।

এরপরই স্টেডিয়ামের বসার জায়গাটা ধসে পড়ে।  দুঘর্টনার পর পরই ক্লাবটি তাদের অনুশীলন সেশন বাতিল করে দেয়।  খেলোয়াড়রা ফিরে যান ড্রেসিং রুমে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামটির গ্যালারিতে নেচে, গেয়ে উল্লাস করছিল শত শত সমর্থক। বেশ কয়েক জন বসেছিল বিজ্ঞাপনের জন্য তৈরি কাঠামোর ওপর। সেটি একটা পর্যায়ে ভেঙে পড়ে।

এ দুর্ঘটনার জন্য স্টেডিয়ামের অবকাঠামোর দুর্বলতাকে দায়ী করা হচ্ছে এখন।

স্থানীয় সংবাদ মাধ্যম ‘লা তেরসেরা’র দাবি, ঘটনায় আহতের সংখ্যা খুব বেশি নয়, আপাতত সংখ্যাটা ৮ জন। আহত কয়েকজনকে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কী করে ভেঙে পড়েছে স্টেডিয়াম সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT