1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আমি কমিশনারের ভাগ্নে’: ভাঙ্গায় থানার সামনে যুবকের তাণ্ডব ও গুলিবর্ষণ ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক টাকায় শিক্ষার উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির নতুন স্থায়ী কমিটির শ্রদ্ধা বিআরটিসির পিংক মহিলা বাস সার্ভিস উদ্বোধন: রুট ও যাতায়াত তথ্য ইনস্টাগ্রামে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’র ঝড় উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি! দুবাইয়ে ১ হাজার বাংলাদেশি ট্যাক্সিচালক নিয়োগ র‍্যাব বিলুপ্তির চূড়ান্ত অনুমোদন: আসছে নতুন বাহিনী ‘এসআরবি’ দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

তুরস্কের জন্য ১০০ কোটি ডলার চাইল জাতিসংঘ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬০ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

 

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুর্কি নাগরিকদের পুনর্বাসনের জন্য ১০০ কোটি ডলারের তহবিল চেয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার এ আবেদন জানান।

 

ডেইলি সাবাহ জানিয়েছে, জাতিসংঘ প্রধান গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, এই তহবিল দিয়ে তুরস্কের ৫২ লাখ মানুষকে আগামী ৩ মাস মানবিক ত্রাণ সরবরাহ করা হবে।

 

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, এই অর্থ ত্রাণ বিতরণকারী সংস্থাগুলোকে দ্রুত খাদ্য নিরাপত্তা, সুরক্ষা, শিক্ষা, পানি ও আশ্রয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সহায়তা বাড়াতে সহযোগিতা করবে।

 

‘জরুরি ভিত্তিতে প্রচুর মানুষের সাহায্য প্রয়োজন, মানুষ কষ্ট পাচ্ছে । সুতরাং নষ্ট করার মতো কোনো সময় নেই,’ বিবৃতিতে বলেন গুতেরেস।

 

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘এটি আমাদের সময়ের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ। বিপর্যয়কর এই পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে পুনর্বাসন প্রক্রিয়াকে এগিয়ে নিতে আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে পূর্ণ অর্থায়ন করার আহ্বান জানাচ্ছি।’

 

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প। এতে দুই দেশ মিলে ৪১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছন। এর মধ্যে শুধু তুরস্কেই নিহত হয়েছেন ৩৬ হাজারের বেশি। ৮০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। দেশটির অন্তত ১০টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন ১ কোটি ৩০ লাখের বেশি।

 

এর আগে গত সপ্তাহে তুরস্কের পরিস্থিতি পরিদর্শন করেন জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস। ওই সময় তিনি বলেন, তুরস্কের জনগণ হৃদয়বিদারক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। এই বিপর্যয়কে তিনি ওই অঞ্চলে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর দুর্যোগ বলেও উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT