1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে যে কঠোর অঙ্গীকার করল চীন

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩২৯ Time View

তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে হুশিয়ারি দিয়েছে চীন। এ নিয়ে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ গুঁড়িয়ে দেওয়া হবে বলেও হুঙ্কার দিয়েছে তারা।

ফলে দক্ষিণ চীন সাগরের দ্বীপ দেশটি নিয়ে ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যে উত্তেজনার পারদ আরও চড়েছে।

রোববার সিঙ্গাপুরে এশিয়াবিষয়ক এক শীর্ষ নিরাপত্তা সম্মেলনে চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফিংহে বলেন, চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এক সংকটময় মুহূর্তে পৌঁছেছে।

সম্মেলনে এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চীনের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে তিনি বলেন, কেউ যদি তাইওয়ানকে চীন থেকে আলাদা করার দুঃসাহস দেখায় তা হলে আমরা সর্বশক্তি প্রয়োগ করে শেষ পর্যন্ত লড়াই করব। চীনা সামরিক বাহিনীর হাতে যুদ্ধ ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না।

উল্লেখ্য, তাইওয়ান একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র। তবে চীন এটিকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে গণ্য করে। তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের হুশিয়ারি-পাল্টা হুশিয়ারিতে উত্তেজনার পারদ বেড়েছে।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT