1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আমি কমিশনারের ভাগ্নে’: ভাঙ্গায় থানার সামনে যুবকের তাণ্ডব ও গুলিবর্ষণ ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক টাকায় শিক্ষার উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির নতুন স্থায়ী কমিটির শ্রদ্ধা বিআরটিসির পিংক মহিলা বাস সার্ভিস উদ্বোধন: রুট ও যাতায়াত তথ্য ইনস্টাগ্রামে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’র ঝড় উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি! দুবাইয়ে ১ হাজার বাংলাদেশি ট্যাক্সিচালক নিয়োগ র‍্যাব বিলুপ্তির চূড়ান্ত অনুমোদন: আসছে নতুন বাহিনী ‘এসআরবি’ দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় করে ইতিহাস গড়ে শেষ-১৬’তে মিসর

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বিশ্বকাপের নকআউট পর্বে রোমাঞ্চকর লড়াই শেষে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে শেষ-১৬ নিশ্চিত করেছে মিসর। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর ভাগ্য নির্ধারণ হয় স্পট কিকে, যেখানে নির্ভুল পারফরম্যান্স দেখিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় মোহাম্মদ সালাহর দল।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচের ১৩ মিনিটে ইমাম আশুরের গোলে এগিয়ে যায় মিসর। একটি পরিকল্পিত ফ্রি-কিক থেকে সালাহ ছোট পাস দিলে প্রথম শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে হেড করে জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন আশুর। এই এক গোলের ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ করে আফ্রিকার প্রতিনিধিরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি ওমর মারমুশ। এরপর ৫৫ মিনিটে দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষের ফ্রি-কিক থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন মোহাম্মদ হানি।

শেষ মুহূর্তে উভয় দলই জয়ের চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। অতিরিক্ত ৩০ মিনিটেও গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্পট কিকের আগে অস্ট্রেলিয়া গোলরক্ষক পরিবর্তন করে ম্যাথু রায়ানকে মাঠে নামালেও সেই কৌশল কাজে আসেনি। মিসর নিজেদের চারটি শটই সফলভাবে জালে পাঠায়, আর অস্ট্রেলিয়া দুটি শট মিস করায় ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় মিসরের।

এই জয়ে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো জয় তুলে নিয়ে শেষ-১৬ নিশ্চিত করল মিসর। পরবর্তী পর্বে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT