1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত আবদুল্লাহ ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কানাইপুরে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীপুরে সামাজিক দ্বন্দ্বে কৃষককে কুপিয়ে হত্যা মুগদার খণ্ডিত মরদেহ সৌদি প্রবাসী মুকাররমের, প্রেমিকা ও বান্ধবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল স্বামী-স্ত্রীর আইডাহো এয়ার শোতে আকাশে সংঘর্ষ, ভেঙে পড়ল দুই যুদ্ধবিমান বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টির আশঙ্কা মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

জামিন পেলেন গায়ক নোবেল

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৭৫ Time View

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল।

সোমবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এই আদেশ দেন।

এদিন আসামি নোবেলকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক হুমায়ুন কবির তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে তার আইনজীবী আবদুল্লাহ আল মামুন জামিন চেয়ে আবেদন করেন।

শুনানির সময় মামলার বাদী সাফায়েত ইসলাম উপস্থিত ছিলেন।

বাদী আদালতকে বলেন, তিনি টাকা বুঝে পেয়েছেন। জামিন দিলে তার কোনো আপত্তি নেই।

এরপর আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ২০ মে শেষে আদালত জামিন নামঞ্জুর করে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রতারণার অভিযোগে শনিবার নোবেলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। এরআগে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করার অভিযোগে তার বিরুদ্ধে শুক্রবার রাজধানীর মতিঝিল থানায় মামলা করা হয়।

জানা যায়, ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। গত ১৭ মে আদালত এ মামলার এজাহার গ্রহণ করে আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট ১ লাখ ৭৫ হাজার টাকায় কথা চূড়ান্ত হয়।

পরবর্তী সময়ে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্টসহ সর্বমোট এক লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে তিনি প্রতারণা করে এই অর্থ আত্মসাৎ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT