1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

জাতীয় পর্যায়ে একক অভিনয়ে তৃতীয় স্থান অর্জন করল ফরিদপুরের তানিশা

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১০৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :


প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর একক অভিনয় বিভাগে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে সাফল্যের স্বাক্ষর রেখেছে ফরিদপুরের মেধাবী শিক্ষার্থী মেহেরিমা আলম তানিশা। সে ফরিদপুর সদর উপজেলার ১ নম্বর ঈশান গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

সম্প্রতি ঢাকায় আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তানিশাকে পদক ও সনদ প্রদান করা হয়। তার এ অর্জনে বিদ্যালয়, পরিবার এবং স্থানীয় এলাকাজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শৈশব থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তানিশার গভীর আগ্রহ ছিল। নিয়মিত চর্চা, পরিশ্রম ও আত্মনিবেদনের মাধ্যমে সে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।

তানিশার বাবা মেহবুব আলম লিটন সরকারি চাকরিজীবী এবং মা কানিজ ফাতেমা একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। পরিবারের উৎসাহ ও শিক্ষকদের সহযোগিতা তার এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানা গেছে।

তানিশার এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা। জেলার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য এই অর্জন গর্বের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT