1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জেট ফুয়েলের দাম বাড়ল ২১ শতাংশের বেশি, বাড়তে পারে উড়োজাহাজের টিকিটের দাম ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন ‘সবার জন্য এআই’: উন্মুক্ত মেটার নতুন ওপেন সোর্স মডেল, ভবিষ্যৎ ভাবনা জানালেন জাকারবার্গ এআই কি শ্রমিকের বন্ধু হতে পারে? কানাডীয় অর্থনীতিবিদ জ্যঁ-লুই আরকাঁর পর্যবেক্ষণ শতভাগ পাস ও শতভাগ জিপিএ–৫: সাফল্যের ধারা বজায় রাখল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এস.এস.সি ফল প্রকাশ: পাসের হার ও জিপিএ–৫-এ শীর্ষে ঢাকা বোর্ড, সামগ্রিকভাবে কমেছে পাশের হার আদালতের নির্দেশে মালিকের কাছে ফিরছে ‘থানা হেফাজতে থাকা’ সেই আলোচিত হাতি যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন না এলে হরমুজ প্রণালী খোলা হবে না: ইরান ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে নামিবিয়া জমি হারিয়ে দিনমজুরি, ভুলতে বসা মাতৃভাষা: উত্তরাঞ্চলে ওঁরাও জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার লড়াই

গোল খরা কাটিয়ে নতুন রেকর্ড গড়লেন রোনাল্ডো

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৫১ Time View

ক্লাব ফুটবলে নতুন মৌসুম শুরু হয়নি এখনো। তবে প্রাক-মৌসুম প্রস্তুতি সারতে ব্যস্ত দলগুলো, একে অপরের সঙ্গে খেলছে প্রস্তুতি ম্যাচ। তবে এমন সময়ে যেন নিজের ছায়া হয়েই ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসরের জার্সিতে কিছুতেই গোলের দেখা পাচ্ছিলেন না তিনি। অবশেষে সোমবার পর্তুগীজ মহাতারকার গোল খরা শেষ হয়েছে, সেই সঙ্গে বড় জয় পেয়েছে আল নাসর।

আল নাসরের খেলা সবশেষ ৬ ম্যাচের মাত্র ১টিতে জয়ে পেয়েছিল তারা, ২টি হারের পাশাপাশি ছিল ৩টি ড্র। আর এসব ম্যাচের কোনোটিতেই গোলের দেখা পাননি রোনালদো। তবে সে গোল খরা কাল কেটেছে তিউনিসিয়ার ক্লাব আল মোনাস্তিরের বিপক্ষে।

আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে গতকাল আল মোনাস্তিরের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। আর এ ম্যাচে রোনাল্ডোর দল জয়ী হয়েছে ৪-১ গোলে। বড় জয়ের দিনে ক্লাবের হয়ে গতকাল ৭৪ মিনিটে গোলের দেখা পেয়েছেন পর্তুগীজ মহাতারকা নিজেও। আর এতে করেই নতুন এক রেকর্ডের দেখাও পেয়েছেন তিনি।

আল মোনাস্তিরের বিপক্ষে সোমবার রোনাল্ডো গোল করেছেন হেড থেকে। তার এ গোলের আগে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি হেড থেকে করা গোলের মালিক ছিলেন জার্মান কিংবদন্তী ফুটবলার গার্ডা মুলার। তবে এখন এই রেকর্ডের মালিক একমাত্র রোনালদো।

কালকের গোল নিয়ে পর্তুগীজ মহাতারকা সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে এখনো পর্যন্ত হেড থেকে লক্ষ্যভেদ করেছেন মোট ১৪৫ বার। ফলে বিশ্ব ফুটবলে এখন নতুন আরো একটি মাইলফলকের মালিক এখন রোনাল্ডো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT