1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অনিয়মের অভিযোগ নিষ্পত্তি গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াতের ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু, জেলা প্রশাসনের শোক ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ জন আটক, ভ্রাম্যমাণ আদালতের সাজা ফরিদপুর ডিবির সদর জোনের ওসি প্রত্যাহার, পুলিশ লাইন্সে সংযুক্তির নির্দেশ অপপ্রচার ও অস্থিতিশীলতার প্রতিবাদে ফরিদপুরে যুবদলের মিছিল-সমাবেশ হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি

খাগড়াছড়িতে ৪ ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে প্রসীতপন্থি ইউপিডিএফের চারজন নিহত হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) রাতে পানছড়ি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের ফতেহপুর এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিকের সঙ্গে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এ সময় উভয়পক্ষের মধ্যে ৫৫ থেকে ৬০ রাউন্ড গুলিবিনিময় হয়।

নিহতরা হলেন— গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, খাগড়াছড়ি জেলা সহসভাপতি লিটন চাকমা, পিসিপির সহসভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা। তিনি জানান, বাড়িতে ঢুকে তাদের হত্যা করা হয়েছে। এ সময় পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় নেতা হরি কমল ত্রিপুরাসহ দুজনকে অপহরণ করা হয়।

এ ঘটনায় ইউপিডিএফের পক্ষ থেকে ইউপিডিএফ গণতান্ত্রিককে নব্য মুখোশ আখ্যায়িত করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হত্যার বিচার দাবি করেছে প্রসীত নেতৃত্বাধীন ইউপিডিএফ। তবে ইউপিডিএফ গণতান্ত্রিকের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, বিষয়টি নিশ্চিত হতে পারিনি। খবর নিয়ে সঠিক তথ্য জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT