1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আবু সাঈদ হত্যা: এখন শুধু ন্যায়বিচারের অপেক্ষা বিল উত্থাপনে জটিলতায় নুরুল হক নুর, স্পিকারের সহায়তায় শেষ পর্যন্ত পাস আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, বিটিভিতে সরাসরি সম্প্রচার ফরিদপুরে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার রাজশাহীতে হামের প্রকোপ ভয়াবহ: একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৭ যশোর জেনারেল হাসপাতালে তীব্র ওষুধ সংকট, রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে অধিকাংশ ওষুধ কর্ম হারিয়ে ফেরা প্রবাসীদের পুনর্বাসনে উদ্যোগ চলছে: শামা ওবায়েদ বগুড়া-৬ উপ-নির্বাচন: আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৭.২৩ শতাংশ ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১৭ হাম সন্দেহভাজন রোগী শনাক্ত, মৃত্যু নেই তিন দিন রাতে ধীরগতির ইন্টারনেট, জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস

কোস্টগার্ড এর কাছে ১৮০০ কেজি জাটকা জব্দ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৪ Time View

চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৮০০ কেজি (৪৫ মণ) জাটকাসহ একটি ট্রলার জব্দ করেছে জেলা টাস্কফোর্সের কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।তিনি জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় মঙ্গল ও বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত হাইমচরের ঈশানবালা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালানো হয়। কোস্টগার্ড এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর চাঁদপুর সদরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এসময় একটি ট্রলার থেকে ১৮০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।তানজিমুল ইসলাম আরও বলেন, এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা জাটকা পরে স্থানীয় এতিমখানা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়।চাঁদপুর সদর ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT