1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অনিয়মের অভিযোগ নিষ্পত্তি গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াতের ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু, জেলা প্রশাসনের শোক ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ জন আটক, ভ্রাম্যমাণ আদালতের সাজা ফরিদপুর ডিবির সদর জোনের ওসি প্রত্যাহার, পুলিশ লাইন্সে সংযুক্তির নির্দেশ অপপ্রচার ও অস্থিতিশীলতার প্রতিবাদে ফরিদপুরে যুবদলের মিছিল-সমাবেশ হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি

কোতোয়ালি থানায় এনসিটিএফ এর মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২২১ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

শিশু অধিকার পরিস্থিতি, শিক্ষা ও বাল্যবিয়ে’ বিষয়ে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ফরিদপুর জেলার শিশুদের সঙ্গে মোঃ আব্দুল গাফফার, ওসি অপারেশন কোতয়ালী থানা, ফরিদপুর এর মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ইয়েস বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও অপরাজেয় বাংলাদেশ-এর সহযোগিতায় কোতয়ালী থানা, ফরিদপুরে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এসময় শিশুরা ওসির কাছে বিভিন্ন সামাজিক অপরাধসহ শিশুদের নিরাপত্তায় বিভিন্ন প্রশ্ন তুলে ধরে সামাধানের দাবি জানায়।

শিশুদের প্রশ্ন ও সুপারিশের বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন, কিশোর গ্যাং, মাদক, আত্মহত্যার প্রবণতাসহ সামাজিক অপরাধ নির্মূলে অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সঠিকভাবে শিক্ষা দিলে শিশুরা এসব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। পাশাপাশি এনসিটিএফ-এর মতো সংগঠনকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, শিশুরা যদি সমাজের ঘটে যাওয়া সমস্যা তুলে ধরে সামাধানের দাবি জানায় তখন প্রশাসনের জবাবদিহিতা তৈরি হয়, দ্রুত প্রদক্ষেপ নেওয়া সম্ভব হয়। এসময় তিনি উন্নত বাংলাদেশের কর্ণধার হতে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তোলার আহ্বান জানান।

শিশু কিশোরদের মানসিক বিকাশে জেলা ও উপজেলা পর্যায়ে খেলার মাঠ নিশ্চিত ও শিশুবান্ধব বিনোদন ও পর্যটন কেন্দ্র স্থাপন করার দাবিও জানায় তারা।

এছাড়াও কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে জড়িয়ে পড়া শিশুদের কাউন্সিলিংয়ের মাধ্যমে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়াসহ স্কুল-কলেজের সামনে মেয়েদের যৌন হয়রানির বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানায় শিশুরা।

ডায়লগ সেশনে উপস্থিত ছিল- ২৪জন (৮ জন মেয়ে, ১০ জন ছেলে) অতিথি ৩ জন , অভিভাবক একজন, স্বেচ্ছাসেবী ২ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT