1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

কেপ ভার্দের দুর্দান্ত প্রতিরোধে থমকালো আর্জেন্টিনা, ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে জয় নিশ্চিত করতে পারেনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দলের লড়াই ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের নিষ্পত্তির জন্য খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা আর্জেন্টিনার বিপক্ষে ৬৪তম স্থানে থাকা কেপ ভার্দেকে শুরু থেকেই আন্ডারডগ হিসেবে ধরা হলেও আফ্রিকার দলটি প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দিয়েছে। আর্জেন্টিনার ধারাবাহিক আক্রমণ সামলে তারা নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচে সমতা ধরে রাখতে সক্ষম হয়।

মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচের ২৯তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে লিসান্দ্রো মার্টিনেজের নিখুঁত পাস নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের ওপর দিয়ে চিপ শটে বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে এটি তার ক্যারিয়ারের ২০তম গোল এবং চলমান আসরে সপ্তম গোল, যা তাকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার অবস্থানে রেখেছে।

এদিন আরও একটি ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেন মেসি। এটি ছিল বিশ্বকাপে তার ৩০তম ম্যাচ, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ। পাশাপাশি ২৭তমবারের মতো বিশ্বকাপে শুরুর একাদশে খেলেও নতুন রেকর্ড গড়েন তিনি।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা আর্জেন্টিনাকে দ্বিতীয়ার্ধে চাপে ফেলে কেপ ভার্দে। ৫৯তম মিনিটে রায়ান মেন্ডেসের পাস থেকে ডেরয় দুয়ার্তে দারুণ এক শটে সমতা ফেরান। আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে পরাস্ত করে নেওয়া তার নিখুঁত শটে কোনো সুযোগ পাননি গোলরক্ষক।

সমতায় ফেরার পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৬৩ মিনিটে মেসির শক্তিশালী শট এবং ৭৩ মিনিটে তার নেওয়া ফ্রি-কিক দুর্দান্ত দক্ষতায় রুখে দেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। শেষ দিকে আরও কয়েকটি আক্রমণ গড়লেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।

ফলে নির্ধারিত সময় শেষে স্কোরলাইন ১-১ থাকায় শেষ-১৬ পর্বের এই রোমাঞ্চকর ম্যাচের নিষ্পত্তির জন্য খেলা অতিরিক্ত সময়ে গড়ায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT