1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আজ দেশব্যাপী ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাগেরহাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীকে আটক করেছে পুলিশ অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ, তদন্তের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর টেকনাফে দিনদুপুরে বাড়ি থেকে পল্লী চিকিৎসক অপহরণ, উদ্বেগে পরিবার ও এলাকাবাসী রাজবাড়ীতে এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ফয়সাল শেখ গ্রেফতার ফরিদপুরে মানববন্ধন, আইয়ুব বেপারী ও বীথি বেগমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি সদরপুরে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের উদ্বোধন, স্থানীয় অর্থনীতি চাঙা হওয়ার প্রত্যাশা রাজবাড়ীতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি পুলিশের দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড

কুরবানির হাট মাতাতে আসছে কোটি টাকার ‘যুবরাজ’

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২১২ Time View

কোটি টাকা মূল্যের আমেরিকান ব্রাহমা ‘যুবরাজ’ এখন গাজীপুরের টঙ্গীর তিস্তা গেটের সোহেল র্যাঞ্চ অ্যান্ড অ্যাগ্রো ফার্মে।

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে এখানে প্রস্তুত করা হচ্ছে কুরবানির পশু। শতভাগ নিরাপদ, নির্ভেজাল ও সুস্থ পশুর নিশ্চয়তা দিচ্ছে ফার্মটি।

কুরবানির ঈদ সামনে রেখে ক্রেতাদের আকৃষ্ট করতে উন্নত বিশ্বের ক্যাটেল ফার্মের আদলে দেশি-বিদেশি উন্নত জাতের আমেরিকান, ইন্দো-ব্রাজিল ও থাই ব্রাহমা-যুবরাজ, রোনাল্ডো, প্রিন্সেস ডায়না, দৌলত, সহরাত, ভুটানি বক্সারগাই, বুট্টিগরু, মীর কাদিমের হাসা গরু, থাইল্যান্ডের এলভিনো মহিষ, জাফরাবাদী মুররা মহিষ, রেড ও ব্ল্যাক শাহিওয়াল, তুরস্কের দুম্বা, ছাগল, ভেড়াসহ অসংখ্য পশু তুলেছেন।

বিভিন্ন এলাকার মানুষ ওই খামারে কোটি টাকা মূল্যের গরু ‘যুবরাজকে’ দেখতে ভিড় জমান প্রতিনিয়ত। পাশাপাশি বিভিন্ন খামারিও একনজর দেখতে আসেন ফার্মটি।

এ ব্যাপারে সোহেল র্যাঞ্চ অ্যান্ড অ্যঅগ্রো প্লাস লিমিটেড ফার্মের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায়ী সোহেল আহম্মেদ বলেন, শখের বসেই এ খামারটি করা। বর্তমানে শতভাগ বাণিজ্যিক চিন্তা থেকেই খামারটির স্থায়ী রূপ দেওয়া হয়েছে। এবারের ঈদ উপলক্ষে খামারে দেশি-বিদেশি জাতের প্রায় ১০ কোটি টাকার পশু রয়েছে। কুরবানির পশুর গুণগতমানের বিষয়ে কোনো ছাড় দিচ্ছি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT