1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আমি কমিশনারের ভাগ্নে’: ভাঙ্গায় থানার সামনে যুবকের তাণ্ডব ও গুলিবর্ষণ ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক টাকায় শিক্ষার উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির নতুন স্থায়ী কমিটির শ্রদ্ধা বিআরটিসির পিংক মহিলা বাস সার্ভিস উদ্বোধন: রুট ও যাতায়াত তথ্য ইনস্টাগ্রামে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’র ঝড় উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি! দুবাইয়ে ১ হাজার বাংলাদেশি ট্যাক্সিচালক নিয়োগ র‍্যাব বিলুপ্তির চূড়ান্ত অনুমোদন: আসছে নতুন বাহিনী ‘এসআরবি’ দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

কব্জি কেটে আত্মহত্যার চেষ্টা পেসার শোয়েবের

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৪৮ Time View

নিজেই নিজের হাতের কব্জি কেটে রক্তাক্ত হয়েছেন পাকিস্তানের এক তরুণ ক্রিকেটার।

তার নাম শোয়েব, সিন্ধ প্রদেশের হায়দরাবাদ শহরের কাসিমাবাদ এলাকার বাসিন্দা তিনি। পাকিস্তানের তরুণ উদীয়মান পেসার।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডেইলি টাইমস’ জানিয়েছে, বুধবার এভাবে আত্মহত্যার চেষ্টা করেন পেসার শোয়েব।  এ কাণ্ড ঘটানোর পর তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে প্রাণে বেঁচে ফেরেন এ ক্রিকেটার। তবে অতিরিক্ত রক্তক্ষরণে তার অব্স্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কোচ খেলায় না নেওয়ায় অভিমানে এ কাণ্ড করে বসেন শোয়েব – এমনটাই জানিয়েছে তার পরিবার।

হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ওই টুর্নামেন্টে খেলার কথা ছিল শোয়েবের। অনেক আশা নিয়ে নিজেকে প্রস্তুত করেছিলেন এই পেসার। কিন্তু কোচ তাকে দলে রাখেননি। সেই অভিমান থেকেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

অবশ্য পাকিস্তানে এই ধরনের ঘটনা এই প্রথম নয়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মুহাম্মদ জারিয়াব নামে একজন তরুণ পাকিস্তানের ঘরোয়া খেলোয়াড় তার শহরের অনূর্ধ্ব-১৯ দল থেকে বাদ পড়েন।

অভিমানে নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করেন তিনি।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT