1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের সদরপুরে ৩১৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ আটক ১ বাগেরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৯৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আপোষের শর্ত ভঙ্গ করায় তার পূর্বের জামিন বাতিল করা হয়।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৩ আগস্ট আনাননিয়া শবনম রোজ নামে এক নারী নোবেলের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরবর্তীতে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন— নোবেলের স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, তার মা নাজমা হোসেন এবং সহকারী মুনেম শাহ সৌমিক।

অভিযোগে বলা হয়, দুই পরিবারের সম্মতিতে রোজের সঙ্গে নোবেলের বাগদান সম্পন্ন হয়। পরে ভুক্তভোগী নোবেলের ডেমরার বাসায় গেলে তাকে স্টুডিওতে আটকে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়। এতে রাজি না হলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

এছাড়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ১৩ লাখ টাকার বেশি আত্মসাৎ করার অভিযোগও রয়েছে।

উল্লেখ্য, মাইনুল আহসান নোবেল-এর বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৯ মে রাজধানীর ডেমরা থানায় দায়ের করা একটি মামলায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর তিনি জামিনে মুক্তি পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT