1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার মুখোমুখি হয়ে ফুটবল খেলা শুরু করবে বাংলাদেশ নারী দল!

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬৬ Time View
এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়েরা।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

এশিয়ান গেমসের নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচের সময়সূচি ও প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর শক্তিশালীদের অন্যতম উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরে মাঠে নামবে ঋতুপর্ণা চাকমাদের বাংলাদেশ দল।

এর আগে ড্রয়ের মাধ্যমে গ্রুপিং চূড়ান্ত হলেও এবার প্রকাশ করা হয়েছে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সময়সূচি। বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হিসেবে থাকছে দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার।

উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথম লড়াইয়ের পর ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন কোচ পিটার জেমস বাটলারের শিষ্যরা। এরপর ২০ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের মোকাবিলা করবে বাংলাদেশ।

এবারের আসরে লাল-সবুজ প্রতিনিধিদের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে জাপানের ওসাকা শহরের নাগাই স্টেডিয়ামে।

এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ফুটবল দলের পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। এর আগে ২০২২ সালে চীনের হাংজুতে আয়োজিত এশিয়ান গেমসে প্রথমবারের মতো অংশ নিয়েছিল বাংলাদেশ। সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল সাবিনা খাতুনদের। একটি ড্র ও দুটি পরাজয় নিয়ে আসর শেষ করেছিল দলটি।

হাংজু আসরে বাংলাদেশের সূচনা হয়েছিল জাপানের কাছে ৮-০ গোলের বড় ব্যবধানে হেরে। পরবর্তীতে ভিয়েতনামের কাছে ৬-১ গোলে পরাজিত হয় দলটি। তবে নেপালের বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র করতে সমর্থ হয় বাংলাদেশ।

আগামী ১ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়া শহরে পর্দা উঠবে এশিয়ান গেমসের ২০তম আসরের। এবারের আসরে নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে ইতিবাচক ফল অর্জনের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশের নারী ফুটবল দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT