1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের নতুন সম্ভাবনা শরণখোলায় আগুনে ভস্মীভূত ৫ দোকান, লাখ টাকার ক্ষয়ক্ষতি বন্ধুদের সঙ্গে পাহাড় ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন যুবক স্বাস্থ্যসেবার উন্নয়নে দেশে আরও ৭-৮টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুরে জনসচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ফরিদপুরে হামের প্রকোপ কমছে না, ছয় মাসে আক্রান্ত ২ হাজার ৪২২ জন নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত টোকিওতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান

এবার হজের অনুমতি পাবেন ১০ লাখ মানুষ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩২২ Time View

এ বছর শর্ত সাপেক্ষে ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিয়েছে সৌদি আরব। স্থানীয়দের পাশাপাশি অন্যান্য দেশের মুসলমানরা এতে অংশ নিতে পারবেন। আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, এবার যারা হজ পালনে আসবেন তাদের বয়স অবশ্যই ৬৫ বছরের নিচে হতে হবে। পাশাপাশি সৌদি সরকার অনুমোদিত কভিড-১৯ প্রতিরোধী টিকার যেকোনো একটির দুই ডোজ নেয়ার সনদ সঙ্গে রাখতে হবে। এছাড়া বিদেশ থেকে আসা হজযাত্রীদের সৌদি আরবে রওনা হওয়ার ৭২ ঘণ্টা আগে পিসিআর পরীক্ষার ফলাফল নেতিবাচক দেখাতে হবে। মক্কায় কভিড-১৯ ছড়িয়ে পড়ার আশংকায় এমন স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানায় দেশটি

এর আগে ২০২০ সালে বিশ্বব্যাপী করোনাভাইরাসের তীব্র উপস্থিতি থাকায় মাত্র ১ হাজার স্থানীয় ব্যক্তিকে হজের অনুমতি দেয় সৌদি সরকার। কিন্তু গত বছর বিধিনিষেধ শিথিল করে নেয় দেশটি। অনুমতি পায় শুধুমাত্র স্থানীয় বাসিন্দা ও দেশটিতে অবস্থানরত অন্যান্য মুসল্লিরা। যেখানে অংশ নেয়ার সুযোগ পান মাত্র ৬০ হাজার মানুষ। মহামারীর আগে প্রতি বছর হজে অংশ নিত প্রায় ২৫ লাখ মানুষ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT