1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

ইসরাইলের বিমান হামলায় ৩ সিরীয় সেনা নিহত

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩১৬ Time View

বাংলার আকাশ ডেস্ক রিপোর্টঃ

সিরিয়ায় রোববার রাতে ইসরাইলের বিমান হামলায় দেশটির তিন সেনা নিহত এবং আরও তিন সেনা আহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, দেশটির উপকূলীয় প্রদেশ তারতুস লক্ষ্য করে রোববার রাত পৌনে ৯টার দিকে ইসরাইল বোমাবর্ষণ করছে।

সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেশ কয়েকটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, এ হামলায় তিন সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটির অভ্যন্তরে কয়েকশ বার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ার সরকারি অবস্থান এবং ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

(আহৃত)

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT