1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন, চাকরি বহালের দাবি সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড ও জরিমানা ফরিদপুরে এতিম শিশু মুসলিমার পাশে প্রধানমন্ত্রীর সহায়তা, স্থানীয় প্রশাসনের উদ্যোগে সহায়তা প্রদান এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা মাসুদ রানা হত্যা মামলা প্রত্যাহারের উদ্যোগের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন ফরিদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ফরিদপুরে এনসিপির জেলা আহ্বায়ক পদে অপু ঠাকুর পুনর্বহাল ফরিদপুরে শিশুহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, কঠোর শাস্তির দাবি লালবাগে অভিযান: দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার ফরিদপুর মোহামেডান ক্লাবের নতুন পথচলা: এক নবযুগের সূচনা

ইসরাইলের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৫৭ Time View

 

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে দখলদার ইসরাইলের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার পশ্চিমতীরের জেনিন শহরের কাছে তাদের গুলি করে হত্যা করা হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরের সীমানায় বৃহস্পতিবার ইসরাইলি বাহিনী তিন ফিলিস্তিনিকে হত্যা করে বলে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘বৃহস্পতিবার ভোরে জেনিনে ইসরাইলি বাহিনীর দখলদারিত্বের বুলেটে তিনজন নিহত হয়েছেন।’

এর আগে গত ২৫ অক্টোবর পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। এ ঘটনায় আহত হন আরও ১৯ জন। একই দিন রামাল্লায় ইসরাইলি বাহিনীর হাতে আরেক ফিলিস্তিনি নিহত হন। এই রামাল্লাতেই ফিলিস্তিন কর্তৃপক্ষের সদর দপ্তর অবস্থিত।

উল্লেখ্য, ইসরাইল সাম্প্রতিক সময়ে পশ্চিমতীরে একের পর এক রাত্রিকালীন অভিযান জোরদার করার পর সেখানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অভিযান প্রায়ই ইসরাইলি সেনাবাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে মারাত্মক সংঘর্ষের জন্ম দিয়ে থাকে।

চলতি বছর পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইল-ফিলিস্তিনি লড়াইয়ে ১২৫ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি হামলায় ইসরাইলে ১৯ জন নিহত হওয়ার পর থেকে এ লড়াই আরও জোরালো হয়েছে।

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরাইল পশ্চিমতীর দখল করে এবং এর পর থেকে সেখানে ১৩০টিরও বেশি বসতি তৈরি করেছে। এসব বসতির মধ্যে অনেক ছোট শহরের মতো। সেখানে অ্যাপার্টমেন্ট ব্লক, শপিংমল এবং শিল্পাঞ্চলসহ নানা স্থাপনা রয়েছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT