1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এস এ মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুরে বান্ধব পল্লীতে দুটি সাততলা ভবন নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ কাতারে আটকে থাকা ইরানি তহবিল ছাড়তে যুক্তরাষ্ট্রের নীতিগত সম্মতি, আলোচনায় নতুন অগ্রগতি পহেলা বৈশাখে থাকতে পারে বজ্রবৃষ্টি, কিছুটা কমবে গরমের তীব্রতা শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার বন্ধে কড়া পদক্ষেপের ঘোষণা বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীকে জিম্মি করে লুট ফরিদপুরে আল মামুন হজ্জ কাফেলার হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ মাসুমা বেগম, সবাই সুস্থ চট্টগ্রামের ষোলশহরে চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নতুন বন্দোবস্তে শ্রমিকের ন্যায্য হিস্যা নিশ্চিতের অঙ্গীকার নাহিদ ইসলামের

ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২০৮ Time View

এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। ১৬ বছর বয়সী ওই কিশোরকে ইসরাইলি সেনারা পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করা হয়। ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লার মুঘায়ের গ্রামে ওই কিশোরকে হত্যা করা হয়।

শুক্রবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।

প্রতিবেদন বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে ওই কিশোরের নাম আমজাদ নাশাত আবু আলিয়া। ওই কিশোরের বুকে গুলি করে ইসরাইলি সেনারা। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টার দিকে রামাল্লা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই এলাকায় ইসরাইলি সেনা এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভের সময় ওই কিশোরকে হত্যা করা হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টার দিকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। স্থানীয় বেশ কয়েকটি জনপ্রিয় ইসরাইল বিরোধী গোষ্ঠী এবং ইসরাইলি দেয়াল এবং বসতি স্থাপন বিরোধী ফিলিস্তিনি কমিটি এই প্রতিবাদ বিক্ষোভের ডাক দেয়।

স্থানীয় সাংবাদিক হাদি সাবারনেহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি আল–জাজিরাকে বলেন, ‘ইসরাইলি সেনাদের সঙ্গে বেশ কয়েক দল ইসরাইলি বসতি স্থাপনকারী ঘটনাস্থলে আসে। এদের মধ্যে একজনের হাতে এম–১৬ রাইফেলও ছিল। তিনি বলেন, ‘সেনা এবং ইসরাইলি বসতি স্থাপনকারী উভয় দলই ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ে। বিক্ষোভের সময় ফিলিস্তিনিরা ইসরাইলিদের দিকে পাথর ছুড়েছিল। সেই সময়ই এক ফিলিস্তিনি কিশোর গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।’

আমজাদ নাশাত আবু আলিয়ার চাচাতো ভাই নাসার আল–জাজিরাকে বলেন, যখন তার ভাইকে হত্যা করা হয় তখন তিনি তার কাছ থেকে মাত্র ৩০ ফুট দূরে অবস্থান করছিলেন। তিনি বলেন, ইসরাইলিরা নির্বিচারে গুলি চালাচ্ছিল। নাসার আরও বলেন, ‘ওরা হত্যা করার জন্যই গুলি করছিল। কোনো গুলিই মাটিতে নয় বরং কোমর উচ্চতারও ওপরে করা হচ্ছে ।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT