1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের নতুন সম্ভাবনা শরণখোলায় আগুনে ভস্মীভূত ৫ দোকান, লাখ টাকার ক্ষয়ক্ষতি বন্ধুদের সঙ্গে পাহাড় ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন যুবক স্বাস্থ্যসেবার উন্নয়নে দেশে আরও ৭-৮টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুরে জনসচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ফরিদপুরে হামের প্রকোপ কমছে না, ছয় মাসে আক্রান্ত ২ হাজার ৪২২ জন নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত টোকিওতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান

ইউক্রেনে ট্যাংক পাঠাতে পোল্যান্ডকে বাধা দেবে না জার্মানি

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৮৪ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী রবিবার জানিয়েছেন, পোল্যান্ড লেপার্ড-২ ট্যাংক ইউক্রেনে পাঠাতে চাইলে তার দেশ বাধা হয়ে দাঁড়াবে না।  জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আনালেনা বেয়ারবক বলেছেন, এখন পর্যন্ত এমন কোনো প্রশ্ন করা হয়নি। যদি জানতে চাওয়া হয়, তাহলে বার্লিন এক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না।

জার্মানির আইন অনুসারে, যুদ্ধের উদ্দেশ্যে উৎপাদিত অস্ত্রগুলো শুধু ফেডারেল সরকারের অনুমোদন নিয়ে তৈরি, পরিবহন ও বাজারজাত করা যায়। ফলে দেশটির তৈরি লেপার্ড ২ ব্যাটল ট্যাংক অন্য কোনো দেশের হাতে থাকলেও সেটি নতুন করে ইউক্রেন বা ভিন্ন কোনো দেশে পাঠাতে হলে বার্লিনের অনুমতির প্রয়োজন হবে।

জার্মানির আইনে, এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দেশটির চ্যান্সেলরকে দেওয়া হয়েছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT