1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প সিদ্ধেশ্বরীতে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক ফরিদপুরে আরও ২৫ হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ২ হাজার ৬৯৭ ভাঙ্গায় কভার ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত অটোভ্যান চালক ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচি শেষে কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী ভিনিসিউসের গোলে মরক্কোর বিপক্ষে সমতায় ব্রাজিল, প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই ফরিদপুরে শিশুশ্রম বন্ধে সচেতনতা কর্মসূচি, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুদের ঝুঁকি নিয়ে উদ্বেগ শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের জয় হাতছাড়া, কাতারের নাটকীয় ড্র ‘সিঙ্গাপুর বা কানাডা নয়, উন্নত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য’ : প্রধানমন্ত্রী

আ. লীগের আমলে নির্বাচন সুষ্ঠু হয় সেটি প্রমাণিত: প্রধানমন্ত্রী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৮৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের আমলে যে নির্বাচন সুষ্ঠু হয়, সেটি প্রমাণিত। এ নিয়ে আর প্রশ্ন তোলার অবকাশ নেই। যেসব দেশ বা যারা নির্বাচন নিয়ে কথা বলে, তারা এসে দেখে যাক।

বৃহস্পতিবার সকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করেছে। এটি একমাত্র সংগঠন, যারা মানুষের কথা বলে, মানুষের ভাগ্য পরিবর্তন করে। আওয়ামী লীগ সরকার গঠন করলেই জনগণের কল্যাণ হয়েছে। আর অন্যরা জনগণের ভোটাধিকার, মানবাধিকার কেড়ে নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জঙ্গিবাদী ও সন্ত্রাসীদের দল। কানাডার আদালত এ রায় দিয়েছেন। বিএনপির ২০১৪ ও ২০১৮ সালের অগ্নিসন্ত্রাস মানুষ ভুলে যায়নি। তাদের জনগণের প্রতি কোনো দায় নেই।

সরকারপ্রধান বলেন, বিএনপির আমলে খাম্বা ছিল, বিদ্যুৎ ছিল না। খুনি সন্ত্রাসী দল বিএনপির বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT