1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের নগরকান্দায় যুবকের আত্মহত্যা, এলাকায় শোক মধুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক নারীর মধুখালীতে অভিযানে ১৮৫ পিস ইয়াবাসহ আটক ১ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের নতুন সম্ভাবনা শরণখোলায় আগুনে ভস্মীভূত ৫ দোকান, লাখ টাকার ক্ষয়ক্ষতি বন্ধুদের সঙ্গে পাহাড় ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন যুবক স্বাস্থ্যসেবার উন্নয়নে দেশে আরও ৭-৮টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুরে জনসচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ফরিদপুরে হামের প্রকোপ কমছে না, ছয় মাসে আক্রান্ত ২ হাজার ৪২২ জন

আসামি ধরতে গিয়ে মারধর: যাত্রাবাড়ী থানার ৩ পুলিশ বরখাস্ত

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৪২৯ Time View

রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় আসামি ধরতে গিয়ে অপেশাদার আচরণের অভিযোগে যাত্রাবাড়ী থানার তিন পুলিশ ও এক আনসার সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও করেছে পুলিশ।

বরখাস্তরা হলেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার, কনস্টেবল শওকত ও নারী কনস্টেবল নবনিতা।

শনিবার (১৬ এপ্রিল) তাদের বরখাস্ত করা হয় বলে  নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ্ ইফতেখার আহমেদ।

তিনি বলেন, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে যাত্রাবাড়ী থানার এক এসআই ও দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাস্থলে এক আনসার সদস্য উপস্থিত ছিলেন। তাকে আনসার বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনায় ওয়ারি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম  বলেন, যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় আসামি ধরতে গিয়ে ভুক্তভোগীদের পুলিশি নির্যাতনের ঘটনায় তিন পুলিশ সদস্য ও এক আনসার সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT