1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে বাইক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ

আরও একধাপ এগোল ট্রাম্পের সম্ভাবনা

banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৩৪ Time View

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে ছিটকে পড়েছেন। পরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের কথা জানিয়েছেন রিপাবলিকান পার্টির এই মনোনয়নপ্রত্যাশী।
নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান প্রাইমারি নির্বাচনের আগে তিনি পদত্যাগ করেন।

সোমবার এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিস্যান্টিসকে এবার দলের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে শক্তিশালী প্রতিযোগী হিসাবে বিবেচনা করা হয়েছিল। তবে রোববার তিনি বলেন, ‘জয়ের জন্য তার সামনে পরিষ্কার পথ নেই।

অন্যদিকে নির্বাচনি মনোনয়নের লড়াইয়ে ট্রাম্পের শেষ অবশিষ্ট প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালে বলেছেন, তিনিই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পরাজিত করতে সক্ষম। হ্যালে মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি হবেন। আগামী নভেম্বরের সাধারণ নির্বাচনের জন্য রিপাবলিকান মনোনীত প্রার্থী বাছাই করতে অঙ্গরাজ্যগুলোতে চলমান প্রতিযোগিতার দ্বিতীয় অংশ এটি।

স্থানীয় সময় রোববার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত প্রায় পাঁচ মিনিটের দীর্ঘ একটি ভিডিওতে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, যদি অনুকূল কোনো ফল অর্জন করার জন্য আমি কিছু করতে পারি। যেমন (নিজের জন্য) আরও প্রচারণা বন্ধ রাখা, আরও সাক্ষাৎকার দেওয়া, তা হলে আমি তা করব।’

ফ্লোরিডার এই গভর্নর বলেন, আগামী নির্বাচনে প্রার্থিতার বিষয়ে তিনি ট্রাম্পকে সমর্থন করছেন। মূলত আইওয়াতে প্রথম প্রতিদ্বন্দ্বিতায় ৫১ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার পর স্পষ্টভাবে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

ডিস্যান্টিস আরও বলেন, এটি স্পষ্ট হয়ে গেছে যে, বেশিরভাগ রিপাবলিকান ভোটার ‘ডোনাল্ড ট্রাম্পকে আরেকটি সুযোগ দিতে চান’। তিনি সাবেক এই প্রেসিডেন্টের সঙ্গে ‘মতবিরোধের’ কথাও স্বীকার করেছেন। তবে বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে ট্রাম্প ভালো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT