1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহাম্মদপুরে ৯ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু আজ রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের যুবকের মৃত্যুর দাবি পরিবারের যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়ায় ১৪ দফা, স্বাক্ষর হতে পারে শুক্রবার যুদ্ধবিরতির আশায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, মার্চের পর সর্বনিম্নে ব্রেন্ট ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প সিদ্ধেশ্বরীতে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক ফরিদপুরে আরও ২৫ হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ২ হাজার ৬৯৭ ভাঙ্গায় কভার ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত অটোভ্যান চালক ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচি শেষে কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

আমাকে চুপ করানো যাবে না: রাশিদা তালিব

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

মার্কিন প্রতিনিধি পরিষদ কংগ্রেসে একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান আইনপ্রণেতা রাশিদা তালিবের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস হয়েছে। গাজায় ইসরাইলের নির্বিচার হামলা ও তাতে মার্কিন সরকারের সমর্থনের সমালোচনা করায় এই নিন্দা প্রস্তাব আনা হয়। তবে ফিলিস্তিনি বংশোদ্ভূত এই নারী আইনপ্রণেতা বলেছেন, তাকে চুপ করানো যাবে না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বিরোধী শিবির রিপাবলিকানদের আনা প্রস্তাবটি ২৩৪-১৮৮ ভোটে গৃহীত হয়েছে। এমনকি ক্ষমতাসীন রাশিদা তালিবের ডেমোক্র্যাট দলীয় কিছু সদস্যও প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।

খবরে বলা হয়েছে, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে গাজায় অব্যাহত ইসরাইলি আক্রমণের বিষয়ে রাশিদা তালিবের সমালোচনাকে ইসরাইল রাষ্ট্রকে ধ্বংস করার আহ্বান বলে অভিযোগ তোলা হয়েছে।

প্রসঙ্গত, গাজা ইস্যুতে সমালোচনা করায় রাশিদার বিরুদ্ধে এটি আনুষ্ঠানিকভাবে শাস্তি দেওয়ার দ্বিতীয় প্রচেষ্টা। এর আগেও তার বিরুদ্ধে এমন প্রস্তাব আনা হয়েছে।

খবরে বলা হয়েছে, তবে মঙ্গলবার কথা বলার সময় ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন এই আইনপ্রণেতা বলেছেন, তাকে চুপ করানো যাবে না।

‘কোনো সরকারই সমালোচনার ঊর্ধ্বে নয়। ইসরাইল সরকারের সমালোচনা করা ইহুদি-বিরোধী ধারণাটি একটি অত্যন্ত বিপজ্জনক নজির স্থাপন করে এবং এটিকে আমাদের জাতির মানবাধিকারের পক্ষে কথা বলার ক্ষেত্রে বিভিন্ন কণ্ঠস্বরকে থামিয়ে দিতে ব্যবহৃত হয়েছে,’ বলেন  রাশিদা তালিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT