1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দাকোপে র‍্যাবের কাছ থেকে দুই আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় উত্তেজনা, পরে পুনরায় আটক ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ফরিদপুরে ইয়াবাসহ চারজন আটক ফরিদপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন ৪ জুলাই অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যে উত্তেজনায় চাপে বাংলাদেশ, নতুন শ্রমবাজার খোঁজার তৎপরতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশনা: ক্লাস উপস্থিতি ও ইনকোর্সে কঠোর নিয়ম শিশু রামিসা হত্যা মামলার আসামিকে দ্রুত বিচারের আওতায় আনার উদ্যোগ: তথ্যমন্ত্রী ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি, আরেকজন গ্রেফতার ঈদযাত্রায় ঢাকার বাস টার্মিনালে বাড়ছে যাত্রীর চাপ

ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন কানাইপুরবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৬৯ Time View

 ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন কানাইপুরবাসির ব্যানারে এক মানব বন্ধন আজ সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। পুর দিয়া আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা শিক্ষক এবং স্বেচ্ছাসেবী ছায়া নীরের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হাসান মাসুমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা করব জয়ের সভাপতি আহমেদ সৌরভের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মানবতারতরির আহ্বায়ক মিজানুর রহমান টুটুল , আমরা করব জয় এর সাধারণ সম্পাদক শরিফ খান, তাকওয়া ফাউন্ডেশনের আহবায়ক মুস্তাফিজুর রহমান, ছায়ানীড়ের সদস্য এস এম সালমান, মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন বাকিগঞ্জ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান, ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাতিঘরের পরিচালক পারভেজ মন্ডল। সভায় বক্তারা গত ১৩ ই মে এনামুল হাসান মাসুমের উপর নির্যাতন করা হলেও এখন পর্যন্ত কোনো আসামী গ্রেফতার না হওয়ায় ‌ উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের ভালো কাজে অংশগ্রহণ করে ‌। অথচ তাদের একজন সদস্যকে সন্ত্রাসীরা বেধড়কভাবে মারপিট করেছে ‌ আর এ ব্যাপারে মামলা হলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি।

 

তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। এ সময় ফরিদপুর শহরের একাধিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT