1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন, চাকরি বহালের দাবি সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড ও জরিমানা ফরিদপুরে এতিম শিশু মুসলিমার পাশে প্রধানমন্ত্রীর সহায়তা, স্থানীয় প্রশাসনের উদ্যোগে সহায়তা প্রদান এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা মাসুদ রানা হত্যা মামলা প্রত্যাহারের উদ্যোগের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন ফরিদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ফরিদপুরে এনসিপির জেলা আহ্বায়ক পদে অপু ঠাকুর পুনর্বহাল ফরিদপুরে শিশুহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, কঠোর শাস্তির দাবি লালবাগে অভিযান: দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার ফরিদপুর মোহামেডান ক্লাবের নতুন পথচলা: এক নবযুগের সূচনা

ফরিদপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৫৭ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে, (২৫ নভেম্বর) শুক্রবার শহরের অম্বিকা ময়দানে সকাল ১১ টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে, উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আখতারুজ্জামান, পৌর প্যানেল মেয়র মতিউর রহমান শামীম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ লিটন আলী।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ তাসলিমা আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সহকারী কমিশনার তারিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী কমিশনার দীপ জন মিত্র ও নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT