1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারে ফের দাম বাড়ল ২২৩ টাকা, নতুন দর ২০৬০ নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কূপে গ্যাসের সন্ধান, মজুত জানতে অপেক্ষা ২-৩ দিন কুমিল্লায় দুই শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার, পৃথক মামলা দায়ের ১৭ শিক্ষকের সরকারি কলেজে ১০ পরীক্ষার্থীর সবাই ফেল: নওগাঁর ১১ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য এইচএসসিতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের বাজিমাত: পাসের হার ৯৯.৮৭%, জিপিএ-৫ পেলেন ১৩১১ জন রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: ৪০৫ জন গ্রেফতার, মামলা ৬২টি ইসলামাবাদ সমঝোতায় ফিরে যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপে বসার যৌথ আহ্বান চীন ও ওমানের মিরপুরে টানা ৩য় দিনে গড়িয়েছে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ আন্দোলনকারীরা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, ৯ জনের প্রাণহানি চলমান বিজ্ঞপ্তিতে চাকরি পাবেন ৬ হাজার কনস্টেবল, সরাসরি ৪ হাজার এসআই নিয়োগের অনুমোদন

এইচএসসিতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের বাজিমাত: পাসের হার ৯৯.৮৭%, জিপিএ-৫ পেলেন ১৩১১ জন

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View
ছবিঃ সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সাফল্যের নতুন মাইলফলক অর্জন করেছে ঢাকার ডেমরায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ’। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ৩ হাজার ১৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩ হাজার ১৫২ জন উত্তীর্ণ হয়েছেন। শতভাগ পাসের কাছাকাছি পৌঁছে কলেজটিতে সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৯৯.৮৭ শতাংশ।

পরীক্ষায় সার্বিক ফলাফলের পাশাপাশি মেধার স্বাক্ষর রেখে সর্বমোট ১ হাজার ৩১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছেন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৪২ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ ১ হাজার ৯৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২৮ জন এবং মানবিক বিভাগ থেকে ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

কলেজের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অর্জনের মাধ্যমে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ধারাবাহিক সাফল্যের ইতিহাসে আরও একটি গৌরবময় অধ্যায় সংযোজিত হলো। এটি মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশের বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লার দূরদর্শী পরিকল্পনা ও দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এছাড়া কো-চেয়ারম্যান আফরোজা রহমান লতার সার্বিক তদারকি এবং অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়নের দক্ষ নেতৃত্বে নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করছেন। শৃঙ্খলা, নিয়মিত ক্লাসে উপস্থিতি, মূল্যায়ন পরীক্ষা ও দুর্বলতা চিহ্নিত করে সহযোগিতার বিশেষ পদ্ধতিই এই সাফল্যের মূল ভিত্তি।

এবারের অসাধারণ সাফল্য সম্পর্কে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন বলেন, “এই সাফল্য কোনো একক প্রচেষ্টা বা একদিনের অর্জন নয়; বরং শিক্ষাবর্ষের শুরু থেকে প্রতিদিনের অসংখ্য পরিকল্পিত প্রচেষ্টার সমষ্টি। আমরা শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী তাদের পাশে দাঁড়াই। নিয়মিত ক্লাস, শিক্ষকদের আন্তরিকতা আর শিক্ষার্থীদের একাগ্রতা মিলেই আজকের এই ফল। আমরা বিশ্বাস করি, শৃঙ্খলা ও পরিকল্পনা থাকলে প্রতিটি শিক্ষার্থীই নিজের সেরাটা দিতে পারে।”

উল্লেখ্য, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এই যুগোপযোগী শিক্ষা কাঠামো বর্তমানে ওই এলাকার শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য ও আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT