1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মিথ্যা মামলা সাজানোর দায়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড যৌতুকের জন্য স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা: স্বামীর যাবজ্জীবন ও জরিমানা অস্ট্রেলিয়ার দুই উৎসবে আশনা হাবিব ভাবনার ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ আজকের নামাজের সময়সূচি দীর্ঘ ২২ বছর কারাবাসের পর হাসপাতালে মারা গেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি কক্সবাজার থেকে ফিরেও বাসায় ফেরা হলো না, ধানক্ষেতে মিলল সপ্তম শ্রেণির ছাত্রীর মরদেহ আফগানিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের যুব দল ঘোষণা বিসিবির ফিলিস্তিনিদের জলপাই বাগান ও ঐতিহ্য দখল করছে ইসরায়েলিরা আবরার ফাহাদের পরিবারের দীর্ঘ সাত বছর পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ: খুনিদের বিচার ও বিভিন্ন দাবি উত্থাপন চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯৪ জনে দাঁড়াল, বাড়ছে রোগীর চাপ

আফগানিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের যুব দল ঘোষণা বিসিবির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৪৪ Time View
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অনুশীলন সেশনের একটি মুহূর্ত।
ছবি : সংগৃহীত।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

নভেম্বরে ওমানে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে আফগানিস্তান যুব দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্ব দেবেন ফরিদ হাসান ফয়সাল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই স্কোয়াড ঘোষণা করে বিসিবি। আসন্ন এশিয়া কাপের আগে ওমানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এই সিরিজটি যুব টাইগারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান কোচ হান্নান সরকারের অধীনে গত দুই সপ্তাহ ধরে নিবিড় অনুশীলন করেছে দলটি। ওমানের উদ্দেশে আগামী ১০ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ম্যাচসূচি: সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে।

  • প্রথম ওয়ানডে: ১৩ অক্টোবর
  • দ্বিতীয় ওয়ানডে: ১৫ অক্টোবর
  • তৃতীয় ওয়ানডে: ১৮ অক্টোবর
  • চতুর্থ ওয়ানডে: ২০ অক্টোবর
  • পঞ্চম ও শেষ ওয়ানডে: ২৩ অক্টোবর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমীন হোসেন রনি, আল রফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমীন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রাকিবুল হাসান, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ এবং শেখ জারিফ সিয়াম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT