1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের বড়াইগ্রামে আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে? গ্রককে ঘণ্টার পর ঘণ্টা প্রশ্ন ট্রাম্পের শ্রীলঙ্কাকে ১৬৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ / এশিয়ান গেমস ক্রিকেট: ব্রোঞ্জ জিততে বাংলাদেশের চাই ১৬৬ রান ফরিদপুরে থানা থেকে লুট হওয়া গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড সিরাজগঞ্জে অবৈধভাবে সার গুদামজাত করায় জামায়াত নেতাকে জরিমানা রাজবাড়ীতে এক মাসে ডেঙ্গু রোগী দ্বিগুণ বৃদ্ধি ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে পঞ্চম অবস্থান ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: ভারত-পাকিস্তান মহারণ হতে পারে সর্বোচ্চ চারবার! ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন করল বাংলাদেশ প্রতিনিধিদল

ফরিদপুরে থানা থেকে লুট হওয়া গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View
ফরিদপুরের কানাইপুর এলাকা থেকে কোতোয়ালী থানা থেকে লুট হওয়া কার্তুজ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে এসআরবি-১০।
ছবি : সংগৃহীত।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

ফরিদপুরের কোতোয়ালী থানা থেকে লুট হওয়া শটগানের তাজা কার্তুজ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-১০। এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ৪টার দিকে ফরিদপুর শহরতলীর কানাইপুর এলাকার আখ সেন্টার মাঠের উত্তর-পূর্ব পাশের একটি পুরোনো আধাপাকা ভবনে অভিযান চালিয়ে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযান ও উদ্ধারকৃত অস্ত্র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল ওই ভবনে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৭ রাউন্ড শটগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ারশেল এবং ৭টি সাউন্ড গ্রেনেড জব্দ করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া এসব কার্তুজ ও গোলাবারুদ ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানায় হামলা ও লুটের সময় পুলিশের কাছ থেকে লুট করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তাঁদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT