1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সজীব রাজবাড়ীতে র‍্যাবের হাতে গ্রেপ্তার বিশ্বজুড়ে হঠাৎ চ্যাটজিপিটিতে প্রযুক্তিগত বিভ্রাট, থমকে গেছে দৈনন্দিন কাজ রোহিঙ্গা পরিচয় অস্বীকার মিয়ানমারের, প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার উদ্বেগ যৌন ভিডিও ছড়ানোর অভিযোগ থেকে খালাস রিয়াল ডিফেন্ডার আসেনসিওর ছুটির দিনে অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, বিশ্বজুড়ে শীর্ষ দূষিত কুচিং সাভারে মাদরাসাছাত্রকে শিশু যৌন নির্যাতনের অভিযোগ, ৮ দিন পর পুলিশের অভিযান স্পেনের কাছে ৮৩ অভিবাসীর মৃত্যুর করুণ আশঙ্কা, ২৭ দিন সাগরে ভেসে উদ্ধার ৪৪ ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশি সহ ৯৬ অভিবাসন প্রত্যাশী আটক ২০৩০ সালের মধ্যে ১ লাখ কর্মী ছাঁটাই করছে ভক্সওয়াগন গরুর মাংস যেভাবে খেলে কমবে স্বাস্থ্যঝুঁকি

স্পেনের কাছে ৮৩ অভিবাসীর মৃত্যুর করুণ আশঙ্কা, ২৭ দিন সাগরে ভেসে উদ্ধার ৪৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ Time View
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে সাগরে উদ্ধার অভিযান ও পানিশূন্যতায় ভোগা অভিবাসীদের সেবা দিচ্ছেন রেড ক্রস সদস্যরা
গাম্বিয়া থেকে যাত্রা করে ২৭ দিন সাগরে ভেসে থাকা অভিবাসীবাহী কাঠের নৌকা থেকে ৪৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও অন্তত ৮৩ জনের প্রাণহানির তীব্র আশঙ্কা করা হচ্ছে। ছবি: সংগৃহীত

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে আটলান্টিক সাগরে ভাসতে থাকা একটি কাঠের নৌকা উদ্ধার করেছে সে দেশের উপকূলরক্ষী বাহিনী। গত মাসে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে যাত্রা শুরু করা এই অভিবাসীবাহী নৌকার মোট ১২৭ জন যাত্রীর মধ্যে অন্তত ৮৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ক্যামিনান্দো ফ্রন্তেরাস’-এর তথ্য অনুযায়ী, দীর্ঘ ২৭ দিন সাগরে ভেসে থাকার পর বুধবার রাতে গ্রান কানারিয়া দ্বীপের দক্ষিণ-পশ্চিমে নৌকাটির সন্ধান মেলে। স্পেনের মেরিটাইম সেফটি অ্যান্ড রেসকিউ সোসাইটি (সাসেমার) অভিযানে চালিয়ে মাত্র ৪৪ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। এদের মধ্যে আশঙ্কাজনক তিনজনকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়া এবং উদ্ধারদের শারীরিক অবস্থার কারণে পানির ওপরে ভাসমান অন্য পাঁচটি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

রেড ক্রসের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া অভিবাসীরা চরম পানিশূন্যতা ও তীব্র শারীরিক মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন। তীরে পৌঁছানোর পরপরই অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন। বেঁচে ফেরারা জানিয়েছেন, সাগরে খাবার ও সুপেয় পানি ফুরিয়ে যাওয়ার পর বাধ্য হয়ে সাগরের লবণাক্ত পানি পান করে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। ক্ষুধা ও তৃষ্ণায় যাত্রীদের একের পর এক মৃত্যু হলে তাঁদের মরদেহ পানিতে ভাসিয়ে দেওয়া হতো। একপর্যায়ে সাগরে মৃতদেহ ফেলার মতো শারীরিক শক্তিও অবশিষ্ট ছিল না জীবিতদের।

সাব-সাহারান আফ্রিকা (বিশেষ করে মালি ও সেনেগাল) থেকে শুরু হওয়া এই বিপজ্জনক পথ পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়ত এমন প্রাণহানির ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে স্পেন সীমান্তে অভিবাসীদের রেকর্ড অনুপ্রবেশ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস তীব্র রাজনৈতিক চাপের মুখোমুখি রয়েছেন। উদ্ভূত এই মানবিক বিপর্যয় আফ্রিকার উপকূলীয় অঞ্চল দিয়ে ইউরোপ অভিমুখে বিপজ্জনক অভিবাসন প্রচেষ্টার ভয়াবহ চিত্রটি আবারও উন্মোচিত করল।

(সূত্র: সিএনএন)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT