1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
মোবাইলের বিরোধে প্রাণ গেল সাকিবের, চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক খুন! আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান! র‍্যাবের কাঠামো বদলালেও বিচারাধীন মামলা চলবে! বঙ্গভবনে শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ, থাকছেন প্রধানমন্ত্রী তারেক রহমান! শীতে স্বস্তি, গ্রীষ্মে অগ্রগতি: জ্বালানি সংকট মেটাতে সরকারের বহুমুখী পরিকল্পনা! কর্মস্থলে অনুপস্থিত থাকলে চিকিৎসকদের বেতন বন্ধ: ৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক! হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নতুন নৌ-করিডোর: গোপনে হরমুজ পার হচ্ছে ১ কোটি ব্যারেল তেল ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৭১: ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু রোগী ২৬ হাজার ছাড়াল! রাষ্ট্রপতির ক্ষমতা, বেতন-ভাতা ও সাংবিধানিক সুবিধা: এক নজরে সব তথ্য

শীতে স্বস্তি, গ্রীষ্মে অগ্রগতি: জ্বালানি সংকট মেটাতে সরকারের বহুমুখী পরিকল্পনা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর; পেছনে দেশের জ্বালানি খাতের অবকাঠামোর একটি প্রতীকী চিত্র।
শীতের মধ্যেই জ্বালানি খাতে স্বস্তি ও গ্রীষ্মে দৃশ্যমান অগ্রগতির কথা জানালেন উপদেষ্টা ড. তিতুমীর। সংকট কাটাতে বিকল্প পথে এলএনজি আমদানি, বাফার স্টক এবং ২০২৯ সালের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে সরকার।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

জ্বালানি সংকটে ভোগা দেশের শিল্প ও ব্যবসা খাতে আগামী শীতকালের মধ্যে স্বস্তি আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। পাশাপাশি গ্রীষ্মকালে এ খাতে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে এবং ২০২৯ সালের মধ্যে দেশের শিল্পভিত্তিক অর্থনীতির জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্য নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্যের কথা জানান।

বিকল্প পথে জ্বালানি আমদানির উদ্যোগ সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ‘ফোর্স মেজর’-এর কারণে এলএনজি কার্গো সময়মতো না পৌঁছানোর বিষয়টি উল্লেখ করে উপদেষ্টা জানান, অতীতের পর্যাপ্ত মজুত না থাকায় বাংলাদেশ এই ধাক্কা বেশি অনুভব করছে। বর্তমানে কাতারসহ অন্যান্য বিকল্প উৎস থেকে এলএনজি আনার চেষ্টা চলছে। হরমুজ প্রণালির জটিলতা এড়াতে ‘কেপ অব গুড হোপ’ পথ ব্যবহারসহ সব সম্ভাব্য বিকল্প রুটের চিন্তাভাবনা করছে সরকার।

জ্বালানি মজুতে নতুন মানদণ্ড খাদ্যশস্যের মতো এবার জ্বালানি ও বিদ্যুতের ক্ষেত্রেও সুনির্দিষ্ট ‘বাফার স্টক’ বা মানদণ্ড (বেঞ্চমার্ক) নির্ধারণ করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারের যে কোনো ধাক্কা কিংবা সরবরাহ বিঘ্নিত হলেও দেশের উৎপাদন যেন থমকে না যায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ।

গ্যাস অনুসন্ধান ও সৌরবিদ্যুতে বড় লক্ষ্য ড. তিতুমীর জানান, দেশে দীর্ঘদিন গ্যাস ও কয়লা অনুসন্ধানে চরম ঘাটতি ছিল। বর্তমানে সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি বাpex (BAPEX)-কে যুক্ত রাখা হবে।

অন্য দিকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে জোর দিয়ে ‘নেট মিটারিং’ ব্যবস্থা দ্রুত চালুর চেষ্টা চলছে। এই প্রক্রিয়ায় গ্রাহক নিজেই বিদ্যুৎ উৎপাদক হবেন। ২০২৯ সালের নভেম্বরের মধ্যে সৌর খাত থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও স্পষ্ট করেন, ভবিষ্যতেও বিদ্যুৎ উৎপাদনে চুক্তির ক্ষেত্রে দেশের আর্থিক স্বার্থ রক্ষার্থে ‘নো পাওয়ার, নো পে’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT