1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মিথ্যা মামলা সাজানোর দায়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড যৌতুকের জন্য স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা: স্বামীর যাবজ্জীবন ও জরিমানা অস্ট্রেলিয়ার দুই উৎসবে আশনা হাবিব ভাবনার ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ আজকের নামাজের সময়সূচি দীর্ঘ ২২ বছর কারাবাসের পর হাসপাতালে মারা গেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি কক্সবাজার থেকে ফিরেও বাসায় ফেরা হলো না, ধানক্ষেতে মিলল সপ্তম শ্রেণির ছাত্রীর মরদেহ আফগানিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের যুব দল ঘোষণা বিসিবির ফিলিস্তিনিদের জলপাই বাগান ও ঐতিহ্য দখল করছে ইসরায়েলিরা আবরার ফাহাদের পরিবারের দীর্ঘ সাত বছর পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ: খুনিদের বিচার ও বিভিন্ন দাবি উত্থাপন চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯৪ জনে দাঁড়াল, বাড়ছে রোগীর চাপ

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি এখনও বিপদ সীমার ওপরে, সিলেটে বন্যা পরিস্থিতি আপাতত স্থিতিশীল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৫৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :
সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকায় কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও জেলার বন্যা পরিস্থিতি আপাতত স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে সংস্থাটি জানায়, পর্যবেক্ষণে থাকা নদীগুলোর মধ্যে বর্তমানে শুধু ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারার পানি বিপৎসীমা অতিক্রম করছে। গত এক দিনে সুরমা নদীর পানি কিছুটা কমলেও কুশিয়ারার পানি বৃদ্ধি পেয়েছে। আগামী দুই দিন এ নদীর পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপর এক দিন পানি স্থিতিশীল থাকতে পারে। ফলে কুশিয়ারা নদীসংলগ্ন নিচু এলাকায় বন্যা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা নেই।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদীগুলোর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী দুই দিন পানি হ্রাস অব্যাহত থাকতে পারে। এরপর কিছুটা বাড়লেও নদীগুলো বিপৎসীমার নিচেই থাকার সম্ভাবনা রয়েছে। একইভাবে গঙ্গা ও পদ্মা নদীর পানিও কয়েক দিন স্থিতিশীল থেকে পরে কিছুটা বাড়তে পারে, তবে বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা নেই।

রংপুর অঞ্চলের ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে এবং তিস্তা নদীর পানি স্থির রয়েছে। আগামী কয়েক দিনে এসব নদীর পানির উচ্চতায় সামান্য বৃদ্ধি দেখা যেতে পারে।

চট্টগ্রাম অঞ্চলে সাঙ্গু, মাতামুহুরী, মুহুরি ও সেলোনিয়া নদীর পানি বেড়েছে। অন্যদিকে গোমতী, ফেনী ও হালদা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, গোমতী, মুহুরি, সেলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানি আগামী এক দিন বাড়তে পারে, এরপর পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। তবে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ধীরে ধীরে কমতে পারে।

এদিকে ভারতের মধ্যাঞ্চলীয় এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি পশ্চিমমুখী হয়ে আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের নদ-নদীর পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT