1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাদকবিরোধী কর্মশালা, শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত করার আহ্বান ফরিদপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে প্রস্তুতি সভা ২৮ জুন শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সুবিধা পাবে ২ কোটির বেশি শিশু উল্টো পথে ট্রাকের ধাক্কায় সিরাজগঞ্জে কর্তব্যরত পুলিশ সদস্য নিহত নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ ফরিদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর বালিকা ফুটবলে জেলা চ্যাম্পিয়ন চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমী ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন মেডিকেল কলেজের সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তি

ফরিদপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে প্রস্তুতি সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

অর্থনৈতিক শুমারি ২০২৪ কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার লক্ষ্যে ফরিদপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা পরিসংখ্যান কার্যালয় এ সভার আয়োজন করে।

সভায় অর্থনৈতিক শুমারির লক্ষ্য, গুরুত্ব এবং তথ্য সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সঠিক ধারণা পেতে নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বিনিয়োগ সম্ভাবনা মূল্যায়ন এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণে এ ধরনের তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তারা আরও বলেন, অর্থনৈতিক শুমারির মাধ্যমে সংগৃহীত তথ্য স্থানীয় ও জাতীয় পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করতে সহায়তা করবে। এজন্য তথ্য সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে অর্থনৈতিক শুমারি ২০২৪ সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT