1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাদকবিরোধী কর্মশালা, শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত করার আহ্বান ফরিদপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে প্রস্তুতি সভা ২৮ জুন শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সুবিধা পাবে ২ কোটির বেশি শিশু উল্টো পথে ট্রাকের ধাক্কায় সিরাজগঞ্জে কর্তব্যরত পুলিশ সদস্য নিহত নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ ফরিদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর বালিকা ফুটবলে জেলা চ্যাম্পিয়ন চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমী ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন মেডিকেল কলেজের সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তি

মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় টেকেরহাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন দুই নারীর দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযান শেষে জব্দকৃত মাদক আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম জোরদার করা হবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT