1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন মেডিকেল কলেজের সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তি শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা তেজগাঁওয়ে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় ফেরত বিএসএফ আবু সাঈদ হত্যা মামলা: স্থগিতাদেশ প্রত্যাহার, রংপুরে দুই মামলার বিচার চলবে মালয়েশিয়ায় অবৈধভাবে ডিজেল মজুতের অভিযোগে দোষ স্বীকার বাংলাদেশির স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘোরার অভিযোগ অস্বীকার আদ্-দ্বীন ফাউন্ডেশনের ভাঙ্গায় পিকআপের ধাক্কায় বৃদ্ধ গুরুতর আহত ফরিদপুরে একদিনে ৩৬ নতুন সন্দেহভাজন হাম রোগী ভর্তি, নেই কোনো মৃত্যু

স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘোরার অভিযোগ অস্বীকার আদ্-দ্বীন ফাউন্ডেশনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

স্বাস্থ্যমন্ত্রীর পেছনে অর্থ নিয়ে প্রভাব খাটানোর অভিযোগ নাকচ করেছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তিনি দাবি করেছেন, হাসপাতালের লাইসেন্স রক্ষায় কোনো ধরনের আর্থিক তদবির করা হয়নি।

সোমবার রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সম্প্রতি হাসপাতালটির ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা এবং লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ডা. শেখ মহিউদ্দিন বলেন, হাসপাতালের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের মধ্যে ভেন্টিলেশন ব্যবস্থার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ কারণে হাসপাতালের সম্পূর্ণ ভেন্টিলেশন ব্যবস্থা নতুনভাবে সংস্কার করা হচ্ছে। এছাড়া হাসপাতাল প্রাঙ্গণে থাকা একটি বেকারি কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি জানান, হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর নতুন রোগী ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে বর্তমানে কয়েকজন গুরুতর অসুস্থ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় আপিল করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন অভিযোগ করেছিলেন যে, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্স রক্ষার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছিল। এর প্রেক্ষিতেই হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের অবস্থান ব্যাখ্যা করে।

গত ২৭ মে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। পরে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে চিকিৎসা ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটি ও অবহেলার বিষয় উঠে আসে।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরবর্তীতে প্রাপ্ত জবাব পর্যালোচনা করে গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT