1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক আটক দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে প্রত্যাশায় প্রবাসী বাংলাদেশিরা স্মার্ট সরকারি ব্যয়ে কৃষিতে বাড়তে পারে উৎপাদন ও কর্মসংস্থান: বিশ্বব্যাংক সালথায় বিষপানে যুবকের মৃত্যু, পারিবারিক কলহের জের বলে ধারণা আইন, বিচার বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি হলেন আন্দালিব রহমান পার্থ কিয়েভে রাশিয়ার ব্যাপক বিমান হামলা, নিহত ৯ ঢাকা–বরিশাল মহাসড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪ দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা আটকে রাখা হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, সফর বাতিল

আইন, বিচার বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি হলেন আন্দালিব রহমান পার্থ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩২ Time View

বাংলার আকাশ ডেস্ক :


জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটি গঠন করা হয়। চিফ হুইপ নুরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন, যা পরে কার্যসূচিতে আলোচনার জন্য উপস্থাপন করা হয়।

এরপর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কণ্ঠভোটে প্রস্তাবটি দেন এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত হলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।

নতুন কমিটিতে বিভিন্ন আসনের সংসদ সদস্যরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। পাশাপাশি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী পদাধিকার বলে এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে। সংসদীয় কার্যক্রমের স্বচ্ছতা ও নীতিগত নজরদারি নিশ্চিত করাই এই কমিটির মূল দায়িত্ব হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT