1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক আটক দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে প্রত্যাশায় প্রবাসী বাংলাদেশিরা স্মার্ট সরকারি ব্যয়ে কৃষিতে বাড়তে পারে উৎপাদন ও কর্মসংস্থান: বিশ্বব্যাংক সালথায় বিষপানে যুবকের মৃত্যু, পারিবারিক কলহের জের বলে ধারণা আইন, বিচার বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি হলেন আন্দালিব রহমান পার্থ কিয়েভে রাশিয়ার ব্যাপক বিমান হামলা, নিহত ৯ ঢাকা–বরিশাল মহাসড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪ দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা আটকে রাখা হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, সফর বাতিল

ঢাকা–বরিশাল মহাসড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ঢাকা–বরিশাল মহাসড়কে মাদারীপুরের ডাসার উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

সোমবার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম আবু নাঈম খান (৫৪)। তিনি মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্বী এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে ঢাকায় থেকে সংবাদপত্র বহনকারী একটি ট্রাক বরিশালের উদ্দেশে রওনা দেয়। পথে কর্ণপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সংবাদপত্রবাহী ট্রাকটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন।

দুর্ঘটনায় আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মাদারীপুর মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT