1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অনিয়মের অভিযোগ নিষ্পত্তি গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াতের ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু, জেলা প্রশাসনের শোক ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ জন আটক, ভ্রাম্যমাণ আদালতের সাজা ফরিদপুর ডিবির সদর জোনের ওসি প্রত্যাহার, পুলিশ লাইন্সে সংযুক্তির নির্দেশ অপপ্রচার ও অস্থিতিশীলতার প্রতিবাদে ফরিদপুরে যুবদলের মিছিল-সমাবেশ হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি

জুনের প্রথম ১৩ দিনে দেশে এলো ১৩৬ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :


চলতি জুন মাসের প্রথম ১৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৩৬ কোটি ২২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এতে প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৪৮ লাখ ডলার বৈদেশিক মুদ্রা দেশে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৯ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৩ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৮২ কোটি ৫৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৬ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

সাম্প্রতিক মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। গত মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে বিবেচিত হয়েছে।

এর আগে এপ্রিল মাসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে। মার্চের এই পরিমাণ দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড গড়ে।

এছাড়া চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে প্রবাসী আয় বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

অর্থনীতিবিদদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণের প্রবণতা বৃদ্ধি, প্রবাসী কর্মসংস্থান সম্প্রসারণ এবং বিভিন্ন প্রণোদনা কর্মসূচির কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT