1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাদকবিরোধী কর্মশালা, শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত করার আহ্বান ফরিদপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে প্রস্তুতি সভা ২৮ জুন শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সুবিধা পাবে ২ কোটির বেশি শিশু উল্টো পথে ট্রাকের ধাক্কায় সিরাজগঞ্জে কর্তব্যরত পুলিশ সদস্য নিহত নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ ফরিদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর বালিকা ফুটবলে জেলা চ্যাম্পিয়ন চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমী ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন মেডিকেল কলেজের সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তি

ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশীকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তানন্তর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মীর ফারুক নামে এক প্রতিবেশীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলার বলিদাপাড়ায় এ ঘটনা ঘটে।


মীর ফারুক সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।


পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বলিদাপাড়ায় একটি ভবনের সাবলেট বাসায় পরিবার নিয়ে বসবাস করে মীর ফারুক।


অভিযোগ রয়েছে, শুক্রবার রাতে তাদের সঙ্গে সাবলেটে বসবাস করা প্রতিবেশীর ১১ বছরের কন্যা শিশুকে রাতে ধর্ষণচেষ্টা করে মীর ফারুক। পরে সকালে বিষয়টি শিশুটি তার মাকে জানালে বিষয়টি জানাজানি হয়। এরপর এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন।

পরবর্তীতে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মীর ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন।


তিনি জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT